Tuesday, May 5, 2026
28 C
Dhaka

রমজানের আগেই যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও মুসলমানদের দুয়ারে আসছে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে এ বছরের প্রথম রোজা। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও প্রবৃত্তি সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির অনুশীলনে আত্মনিয়োগ করেন মুমিনরা।

হাদিসে বর্ণিত হয়েছে, রোজা এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজেই প্রদান করবেন। এ কারণেই রমজানকে জীবনের শ্রেষ্ঠ সুযোগ হিসেবে গ্রহণ করতেন সাহাবায়ে কেরাম (রা.)। তারা রমজানের আগমনের জন্য ছয় মাস আগে থেকেই দোয়া করতেন এবং রমজান শেষে ইবাদত কবুলের জন্য আরও ছয় মাস আল্লাহর কাছে প্রার্থনা করতেন।

এ কারণে একজন সচেতন মুমিনের জন্য রমজানের আগেই নিজেকে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রস্তুতি ছাড়া এই মহামূল্যবান সময়ের পূর্ণ সুফল পাওয়া কঠিন।

রমজানের প্রস্তুতির প্রথম ধাপ হলো অন্তরে দৃঢ় সংকল্প গ্রহণ করা—এই মাস হবে আত্মশুদ্ধি ও গোনাহ থেকে মুক্তির নতুন অধ্যায়। একই সঙ্গে পূর্বের সব ভুলের জন্য আন্তরিক তাওবাহ ও ইসতেগফারে অভ্যস্ত হওয়া প্রয়োজন।

যাদের আগের রমজানের কাজা রোজা বাকি আছে, তাদের জন্য রমজান শুরুর আগেই তা আদায় করে নেওয়া উত্তম। বিশেষ করে শাবান মাসে এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।

রমজানের ফজিলত, মাসআলা-মাসায়েল ও রোজার বিধান সম্পর্কে আগেভাগেই জেনে নেওয়া উচিত, যাতে ইবাদতে ভুল না হয়। পাশাপাশি শাবান মাসে নফল রোজা, কুরআন তেলাওয়াত ও দান-সদকার মাধ্যমে রমজানের মহড়া দেওয়া যেতে পারে।

আগের রমজানে যে ঘাটতিগুলো ছিল, সেগুলো চিহ্নিত করে নতুন রমজানে তা পূরণের পরিকল্পনা নেওয়াও প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে প্রতিদিনের সময় কীভাবে ব্যয় হবে, তার একটি বাস্তবসম্মত রুটিন তৈরি করলে ইবাদতে ধারাবাহিকতা বজায় থাকে।

রমজানের চাঁদ দেখার সুন্নাত জীবিত রাখা এবং এ সংক্রান্ত দোয়া ও আমলের প্রতি মনোযোগী হওয়াও এই প্রস্তুতির অংশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শিশুর গলায় খাবার আটকে গেলে দ্রুত করণীয়

শিশুকে খাওয়ানোর সময় অসতর্কতায় প্রায়ই গলায় খাবার আটকে যাওয়ার...

গরম ছাড়াই দীর্ঘ সময় গেমিং সুবিধা নিয়ে এলো নতুন স্মার্টফোন

দেশের স্মার্টফোন বাজারে গেমারদের জন্য নতুন একটি ডিভাইস উন্মোচন...

ডার্ক এমপ্যাথ কারা, কীভাবে চিনবেন তাঁদের

সাম্প্রতিক সময়ে মনোবিজ্ঞানে আলোচিত একটি ধারণা হলো ‘ডার্ক এমপ্যাথ’।...

মে মাসে আকাশজুড়ে গ্রহ ও উল্কার নজরকাড়া দৃশ্য

মে মাসের গরম ও কালবৈশাখীর মাঝেই বাংলাদেশের আকাশপ্রেমীদের জন্য...

হাজিদের সেবায় সুলতানা জুবাইদার অনন্য দৃষ্টান্ত

ইতিহাসের পাতায় মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছেন...

মা দিবসে মাকে কী উপহার দেবেন, বাড়ছে নতুন ভাবনার প্রবণতা

লেখা: আনিকা তায়্যিবা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয়...

গুগলের নতুন এআই অ্যাপ কসমো ঘিরে প্রযুক্তি বিশ্বে আলোচনা

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হওয়ার...

আল্লাহর ওপর ভরসা ইমানের অবিচ্ছেদ্য ভিত্তি কেন

মানবজীবনের আধ্যাত্মিক বিকাশ ও আত্মোন্নয়নের ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা...

এআই প্রযুক্তিতে শক্তিশালী হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা

সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি এবং নগর নিরাপত্তা মোকাবিলায় দেশে...

মায়ের রান্নার সাধারণ খাবারও কেন হয়ে ওঠে জীবনের বিশেষ স্বাদ

রাফিয়া আলম জীবনের পথে এগিয়ে যেতে গিয়ে মানুষ অনেক কিছুই...

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, জোর দেওয়া হবে দ্বিপাক্ষিক সম্পর্কে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা...

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই, বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের...

ফিশিং ফাঁদে ফেসবুক ব্যবহারকারীরা, বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিং

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলো...
spot_img

আরও পড়ুন

শিশুর গলায় খাবার আটকে গেলে দ্রুত করণীয়

শিশুকে খাওয়ানোর সময় অসতর্কতায় প্রায়ই গলায় খাবার আটকে যাওয়ার ঘটনা ঘটে, যা কখনো কখনো প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাদাম, আঙুর, পপকর্ন...

গরম ছাড়াই দীর্ঘ সময় গেমিং সুবিধা নিয়ে এলো নতুন স্মার্টফোন

দেশের স্মার্টফোন বাজারে গেমারদের জন্য নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘হট ৭০’ মডেলের এই ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দীর্ঘ সময়...

শূন্য থেকে বিপুল সম্পদের মালিক, আব্দুর রহমান ইবনে আউফের অনন্য জীবনগাথা

মদিনার ইতিহাসে এক সময় দেখা যায় পণ্যে বোঝাই শত শত উটের কাফেলা শহরে প্রবেশ করছে। মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকা সেই কাফেলার মালিক ছিলেন আব্দুর...

ডার্ক এমপ্যাথ কারা, কীভাবে চিনবেন তাঁদের

সাম্প্রতিক সময়ে মনোবিজ্ঞানে আলোচিত একটি ধারণা হলো ‘ডার্ক এমপ্যাথ’। এ ধরনের ব্যক্তিরা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা রাখলেও তা ইতিবাচক কাজে ব্যবহার না করে নিজের...
spot_img