Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ডার্ক ম্যাটারের মানচিত্রে মিল্কিওয়ে ও ছায়াপথের অব্যাখ্যিত রহস্য

মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটারের এ পর্যন্ত সবচেয়ে নিখুঁত মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই মানচিত্র থেকে বোঝা যাচ্ছে কীভাবে ডার্ক ম্যাটার আমাদের আশপাশের তারা, ছায়াপথ ও গ্রহ গঠনে কাজ করেছে।

গবেষকরা বলছেন, মহাবিশ্বকে টিকে রাখতে ডার্ক ম্যাটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে এই মানচিত্র তৈরি করা হয়েছে।

মহাবিশ্বের সৃষ্টি শুরুতে ডার্ক ম্যাটার ও সাধারণ পদার্থ উভয়ই পাতলা স্তরে ছড়িয়ে ছিল। পরে ডার্ক ম্যাটার ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে এবং সাধারণ পদার্থকে নিজের দিকে টেনে আনে। এর ফলে তারা ও ছায়াপথ তৈরি হয়, যা আজকের মহাবিশ্বের কাঠামোতে পরিণত হয়েছে।

ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক গ্যাভিন লেরয় বলেন, “মানচিত্রটি দেখায় কীভাবে মহাবিশ্বের অদৃশ্য উপাদান দৃশ্যমান জগতকে কাঠামো দিয়েছে। ডার্ক ম্যাটারই মহাবিশ্বের আসল স্থপতি।”

ডার্ক ম্যাটার সম্পূর্ণ অদৃশ্য; এটি আলো শোষণ বা নিঃসরণ করে না এবং সহজেই সাধারণ পদার্থের মধ্য দিয়ে চলতে পারে। তবে এর মহাকর্ষ বল পর্যবেক্ষণ করে এর অস্তিত্ব বোঝা যায়। রিচার্ড ম্যাসি বলেন, “ডার্ক ম্যাটারের সুবিশাল মেঘ মিল্কিওয়ে ছায়াপথকে একত্রে ধরে রেখেছে। এটি না থাকলে ছায়াপথটি ছিঁড়ে ছড়িয়ে যেত।”

নতুন মানচিত্র তৈরিতে জেমস ওয়েব টেলিস্কোপ এক নির্দিষ্ট অংশের দিকে ২৫৫ ঘণ্টা নজর রাখে এবং ৮ লাখ ছায়াপথ শনাক্ত করে। এতে আকাশের সেই অংশের মানচিত্র তৈরি হয়েছে, যা পূর্ণিমার চাঁদের চেয়ে আড়াই গুণ বড়।

নাসার ডায়ানা স্কোগনামিগলিও বলেন, “ওয়েব টেলিস্কোপের উচ্চ রেজোলিউশনের কারণে আমরা ডার্ক ম্যাটারের সেই ‘অদৃশ্য কাঠামো’ অত্যন্ত সূক্ষ্মভাবে দেখতে পাচ্ছি।”

গবেষণা ‘অ্যান আল্ট্রা-হাই-রেজোলিউশন ম্যাপ অফ (ডার্ক) ম্যাটার’ শিরোনামে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’-তে প্রকাশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img