Saturday, June 20, 2026
33.8 C
Dhaka

চার লাখ বছর আগের আগুন ব্যবহারের প্রমাণ মিললো ব্রিটেনে

মানবসভ্যতার ইতিহাসে আগুনের আবিষ্কার এক বিপ্লবী ঘটনা। তবে আদিম মানুষ ঠিক কবে আগুন জ্বালাতে শিখেছিল, তা নিয়ে বহু বছর ধরে গবেষকরা বিভ্রান্ত ছিলেন। সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রমাণ করেছে, প্রচলিত ধারণার চেয়ে বহু আগেই মানুষ আগুন ব্যবহারের কৌশল আয়ত্ত করেছিল।

গবেষকদের ধারণা, প্রায় ১০ লাখ বছর আগে আদিম মানুষ আগুনের ব্যবহার জানত। তবে সেই সময় তারা নিজে আগুন জ্বালাতে পারত না; বরং প্রাকৃতিক আগুন সংরক্ষণ করে ব্যবহার করত। আগুন জ্বালানো এবং নিয়ন্ত্রণ করার কৌশল আয়ত্ত করা ঘটেছিল অনেক পরে। আগের ধারণা অনুযায়ী, মানুষ আজ থেকে প্রায় ৫০ হাজার বছর আগে আগুন জ্বালাতে শিখেছিল।

তবে লন্ডনের বার্নহাম গ্রামে খননকাজের সময় প্রত্নতাত্ত্বিকরা এমন নিদর্শন খুঁজে পান যা প্রমাণ করে, অন্তত চার লাখ বছর আগে মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। এখানে উনুন আকৃতির পোড়া মাটি, তাপে ভেঙে যাওয়া পাথরের কুড়াল এবং পাইরাইট বা আয়রন সালফাইডের টুকরা মিলেছে। পাইরাইট ঠুকে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করা সম্ভব। এই আবিষ্কার প্রমাণ করে, ওই এলাকার আদিম মানুষ আগুন জ্বালাতে এবং প্রয়োজনে ব্যবহার করতে জানত।

এর আগে ফ্রান্সের উত্তরাঞ্চলেই মিলেছিল আগুন ব্যবহারের প্রাচীন নিদর্শন, যা আজ থেকে প্রায় ৫০ হাজার বছরের। কিন্তু ব্রিটেনের বার্নহামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় চার লাখ বছরের। অর্থাৎ, আদিম মানুষ আগুন ব্যবহার করতে শেখার সময়কাল আগের ধারণার চেয়ে অন্তত সাড়ে তিন লাখ বছর আগে।

আধুনিক মানুষের আবির্ভাব আজ থেকে প্রায় তিন লাখ বছর আগে হলেও, আগুন জ্বালানোর জ্ঞান তারও আগে আদিম মানুষের মধ্যে বিদ্যমান ছিল। আধুনিক মানুষ আফ্রিকা মহাদেশে প্রথম আবির্ভাব ঘটে এবং প্রায় এক লাখ বছর পর আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ে। ইউরোপে সবচেয়ে প্রাচীন নিদর্শন মিলেছে আজ থেকে প্রায় ৪০ হাজার বছর আগে। অর্থাৎ, আধুনিক মানুষের আগে ‘হোমো’ গণের অন্যান্য প্রজাতিই আগুন জ্বালাতে সক্ষম ছিল।

কোন প্রজাতি প্রথম আগুন জ্বালাতে শিখেছিল তা সঠিকভাবে জানা যায়নি। বার্নহামের প্রত্নতাত্ত্বিক সামগ্রী ওই সময়কালের হোমো ইরেক্টাস, হোমো হাইডেলবার্জেনসিস ও হোমো নিয়ান্ডার্থালের সঙ্গে সম্পর্কিত। বিশেষজ্ঞদের অনুমান, সম্ভবত নিয়ান্ডার্থালরাই প্রথম আগুন জ্বালাতে সক্ষম হয়েছিল।

প্রত্নতাত্ত্বিক দলের নেতৃত্ব দেন ব্রিটিশ জাদুঘরের প্রস্তর যুগের সামগ্রী সংরক্ষক নিক অ্যাশটন। তিনি বলেন, ‘এটি বিশ্বের যেকোনো স্থানের তুলনায় আগুন জ্বালানোর প্রাচীনতম প্রমাণ।’ তবে বার্নহামেই আদিম মানুষ প্রথম আগুন জ্বালিয়েছে এমন সম্ভাবনা কম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...
spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসগুলোতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার অন্যতম। তবে রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...
spot_img