Sunday, June 28, 2026
28.3 C
Dhaka

ভিনগ্রহে প্রাণ অনুসন্ধানে নতুন দিকনির্দেশনা দিল গবেষণা

মহাকাশের ধূলিকণাতেই কি জীবনের বীজ তৈরি হয়েছিল— এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা পেলেন নতুন ইঙ্গিত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় জটিল জৈব অণু মহাকাশের শূন্য পরিবেশেই প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে। এই ফলাফল পৃথিবীতে প্রাণের উৎপত্তি ও ভিনগ্রহে জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে।

গবেষণায় বলা হয়েছে, তেজস্ক্রিয় বিকিরণের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করতে পারে। অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের মৌলিক উপাদান, আর পেপটাইড বন্ড গঠনের মধ্য দিয়েই জটিল জৈব অণু তৈরির প্রথম ধাপ সম্পন্ন হয়। বিজ্ঞানীদের মতে, এই প্রক্রিয়াই ভবিষ্যতে এনজাইম ও কোষীয় প্রোটিনের মতো গুরুত্বপূর্ণ অণু সৃষ্টির ভিত্তি তৈরি করতে পারে।

২০ জানুয়ারি বিজ্ঞান সাময়িকী নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, মহাকাশে তৈরি হওয়া এসব অণু উল্কা বা ধূমকেতুর মাধ্যমে বিভিন্ন গ্রহে পৌঁছাতে পারে। এতে পৃথিবীর মতো গ্রহে প্রাণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। গবেষকদের ধারণা, এ তথ্য ভিনগ্রহে প্রাণের সন্ধানেও দিকনির্দেশনা দিতে পারে।

গবেষণার প্রধান লেখক ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটির পোস্টডক্টরাল গবেষক আলফ্রেড হপকিনসন জানান, বহু বছর ধরেই ধারণা ছিল— অ্যামিনো অ্যাসিডের মতো কিছু প্রিবায়োটিক অণু মহাকাশেই তৈরি হয়েছিল। গত কয়েক দশকে বিভিন্ন উল্কাপিণ্ড ও ধূমকেতুর নমুনায় গ্লাইসিনের উপস্থিতি পাওয়া গেছে। এমনকি নাসার ওসাইরিস-রেক্স মিশনে গ্রহাণু বেনু থেকে আনা ধূলিকণাতেও এই অ্যামিনো অ্যাসিড শনাক্ত হয়েছে।

গবেষণাগারে মহাকাশের পরিবেশ অনুকরণ করে বিজ্ঞানীরা গ্লাইসিন প্রলেপ দেওয়া বরফ কণার ওপর উচ্চশক্তির প্রোটন নিক্ষেপ করেন। অত্যন্ত নিম্ন তাপমাত্রা ও অতিনিম্ন চাপের পরিবেশে পরিচালিত এই পরীক্ষায় দেখা যায়, গ্লাইসিন অণু বিক্রিয়ার মাধ্যমে গ্লাইসিলগ্লাইসিন নামের একটি ডাইপেপটাইড তৈরি হয়েছে। এর ফলে প্রমাণ মিলেছে, মহাকাশে প্রাকৃতিকভাবেই জটিল পেপটাইড গঠিত হওয়া সম্ভব।

গবেষণায় আরও কিছু জটিল জৈব অণুর অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে, যার মধ্যে একটি ডিএনএ গঠনে সহায়ক এনজাইমের অংশ হতে পারে। বিজ্ঞানীদের মতে, যদি মহাকাশে এভাবে আরও বড় ও জটিল অণু তৈরি হয়, তবে প্রাণের উৎপত্তি সম্পর্কে প্রচলিত ধারণায় বড় পরিবর্তন আসতে পারে।

ভবিষ্যৎ গবেষণায় বিজ্ঞানীরা খতিয়ে দেখবেন, অন্যান্য অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেও একই প্রক্রিয়া কার্যকর কি না। যদি তা প্রমাণিত হয়, তবে মহাকাশে জীবনের উপাদান তৈরির সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...
spot_img

আরও পড়ুন

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা বলছে, এটি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। নতুন কিছু শেখা, বিকল্পভাবে চিন্তা করা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক গবেষণাগুলো বলছে বিষয়টি এতটা সরল নয়। দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্য...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক সংঘাতের মতো নানা শঙ্কা প্রায়ই আলোচনায় আসে। তবে একদল গণিতবিদ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কেবল...
spot_img