Sunday, February 15, 2026
17 C
Dhaka

নেত্রকোনার গ্রাম জনশূন্য, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের করারদূপ গ্রামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ ও নিহতের ঘটনায় আতঙ্কের মধ্যে গ্রামের শতাধিক বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর করারদূপ গ্রামের মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে আব্দুর রউফ কাউসার ও মুকুল মিয়ার মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে এটি দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত আব্দুর রউফ কাউসারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে মরদেহ মৃতের নিজ গ্রামে দাফন করা হয়।

নিহতের বড় ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে আটপাড়া থানায় ৫০ জনের নাম উল্লেখসহ ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২৬ ডিসেম্বর মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে। মামলার পর আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে অধিকাংশ আসামিকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় তিনজন জামিন পেলেও বর্তমানে গ্রামের ৪২ জন কারাগারে রয়েছেন।

হত্যাকাণ্ডের পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ হামলার আশঙ্কায় গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ফলে পুরো গ্রাম কার্যত জনশূন্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, বাদী ও বিবাদীপক্ষের বাড়িঘরসহ এলাকার প্রায় অর্ধশতাধিক কাঁচা-পাকা ঘর ভাঙচুর ও ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। এছাড়াও এলাকায় লুটপাট ও ঘর রক্ষার নামে বাণিজ্যের অভিযোগও রয়েছে।

ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মনির মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৫–৬ জনকে অজ্ঞাত আসামি করে আটপাড়া থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন।

অপরদিকে, আটপাড়া থানার ওসি জোবায়দুল আলম জানান, দুই পক্ষের মারামারির ঘটনায় উভয়পক্ষের মামলা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিছুদিন পুলিশ মোতায়ন ছিল। বর্তমানে উভয়পক্ষের কিছু আসামি জামিনে রয়েছেন এবং বাকিরা হাজতে রয়েছেন। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।”

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...
spot_img

আরও পড়ুন

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন। আমি ঢাকা থেকে যাওয়ার পথে প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে দুই-তিন দিন অবস্থান করি এবং তারপর ঢাকায়...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে এলোমেলো জিনিসপত্র ও বিছানার অগোছালো অবস্থার কারণে তা ভেঙে যায়। ব্যাচেলর বা যারা একা থাকেন,...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪ উৎক্ষেপণ করে মহাকাশ অভিযানে নতুন দিক উন্মোচন করেছে। অ্যারিয়ান ৬৪ হলো অ্যারিয়ান ৬ সিরিজের সর্বশেষ...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে ইসলামে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যে বিষয়ে...
spot_img