Friday, March 27, 2026
25 C
Dhaka

ম্যাট লিপস্টিকের ভুল ব্যবহারে ঠোঁটের ক্ষতি, সমাধান কী?

ম্যাট লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকার কারণে অনেকেরই প্রথম পছন্দ। তবে ভুলভাবে ব্যবহার করলে এই লিপস্টিক ঠোঁটের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, ম্যাট লিপস্টিকের ফর্মুলায় সাধারণত তেল বা ময়েশ্চার কম থাকায় এটি ঠোঁটে ভালোভাবে বসে থাকলেও দ্রুত ঠোঁট শুষ্ক করে ফেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাট লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট ফাটা, খোসা ওঠা এমনকি ঠোঁট কালচে হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে নিয়মিত যত্ন না নিলে এই সমস্যাগুলো আরও বাড়তে পারে।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যা এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সঠিক লিপ কেয়ার রুটিন অনুসরণ করা। নিয়মিত ঠোঁট পরিষ্কার ও আর্দ্র রাখলে ম্যাট লিপস্টিক ব্যবহার করলেও ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে অন্তত দুই দিন হালকা লিপ স্ক্রাব ব্যবহার করা জরুরি। ঘরে চিনি ও মধু মিশিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করলে মৃত চামড়া উঠে যায় এবং ঠোঁট মসৃণ থাকে। স্ক্রাব করার পর অবশ্যই ভালো মানের লিপ বাম লাগাতে হবে।

ম্যাট লিপস্টিক লাগানোর আগে লিপ বাম ব্যবহার করলেও কিছু নিয়ম মানা দরকার। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক না দিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করা ভালো। এরপর সামান্য ভেজা কাপড় দিয়ে অতিরিক্ত বাম মুছে নিয়ে লিপস্টিক লাগালে ঠোঁট হাইড্রেটেড থাকে এবং ম্যাট ফিনিশও নষ্ট হয় না।

শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতর থেকেও ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। দিনে পর্যাপ্ত পানি পান করলে ঠোঁট সহজে শুষ্ক হয়ে যায় না। পাশাপাশি অতিরিক্ত চা-কফি পান বা ধূমপান ঠোঁটের আর্দ্রতা কমিয়ে দেয়, তাই এসব অভ্যাস কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এ ছাড়া পুরোপুরি ম্যাট লিপস্টিকের পরিবর্তে হাইড্রেটিং ম্যাট বা ক্রিমি ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের শুষ্কতা অনেকটাই কমানো সম্ভব। এতে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ঠোঁটের সুস্থতাও বজায় থাকে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...

বাসডুবিতে স্বামী–স্ত্রীর মৃত্যু, একদিনেই এতিম দুই ভাই

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক...

ফেসবুকেই পেমেন্ট ও অর্ডারের সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে...
spot_img

আরও পড়ুন

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে ডিমের মতো একটি বস্তু থেকে কালচে টেন্টাকলসদৃশ অংশ...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা কেবল রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর অর্থ আরও...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে...
spot_img