Wednesday, June 17, 2026
32 C
Dhaka

কোয়ান্টাম জগতের রহস্যে শ্রোডিঙ্গারের বিড়াল

বিজ্ঞানজগতে সবচেয়ে আলোচিত কাল্পনিক প্রাণীটি কোনো ডাইনোসর বা মহাকাশে পাঠানো কুকুর নয়, বরং একটি বিড়াল। এই বিড়াল একই সঙ্গে জীবিত ও মৃত—এমন একটি কল্পনাভিত্তিক ধারণাই কোয়ান্টাম মেকানিক্সের জটিলতা বোঝাতে ব্যবহৃত হয়। ১৯৩৫ সালে অস্ট্রিয়ান নোবেলজয়ী পদার্থবিদ আরউইন শ্রোডিঙ্গার একটি মানস-পরীক্ষার মাধ্যমে এই প্যারাডক্সের ব্যাখ্যা দেন, যা আজ ‘শ্রোডিঙ্গারের বিড়াল’ নামে পরিচিত।

বিশ শতকের শুরুতে ইলেকট্রন ও ফোটনের মতো অতিক্ষুদ্র কণার আচরণ পর্যবেক্ষণ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো আমাদের দৈনন্দিন জগতের নিয়ম মানে না। নীলস বোর ও ওয়ার্নার হাইজেনবার্গের কোপেনহেগেন ব্যাখ্যা অনুযায়ী, কোনো কণাকে পর্যবেক্ষণ না করা পর্যন্ত সেটি একই সঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে, যাকে বলা হয় সুপারপজিশন। এই ধারণা আইনস্টাইন ও শ্রোডিঙ্গারের মতো বিজ্ঞানীদের কাছে অস্বস্তিকর মনে হয়েছিল।

এই তত্ত্বের সীমাবদ্ধতা বোঝাতে শ্রোডিঙ্গার একটি কাল্পনিক পরীক্ষার কথা বলেন। একটি সম্পূর্ণ আবদ্ধ ইস্পাতের বাক্সে রাখা হলো একটি জীবিত বিড়াল এবং সামান্য তেজস্ক্রিয় পদার্থ। নির্দিষ্ট সময়ে ওই পদার্থের পরমাণু ভাঙতে পারে বা নাও পারে—দুটোর সম্ভাবনাই সমান। যদি পরমাণু ভাঙে, তবে একটি যান্ত্রিক প্রক্রিয়ায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে বিড়ালটি মারা যাবে। আর যদি না ভাঙে, তবে বিড়ালটি বেঁচে থাকবে।

কিন্তু বাক্সটি না খোলা পর্যন্ত কোপেনহেগেন ব্যাখ্যা অনুযায়ী পরমাণুটি ভাঙা ও না-ভাঙা—দুই অবস্থাতেই থাকে। যেহেতু বিড়ালের ভাগ্য সরাসরি ওই পরমাণুর ওপর নির্ভরশীল, তাই গাণিতিকভাবে বিড়ালটিও একই সঙ্গে জীবিত ও মৃত অবস্থায় থাকে। পর্যবেক্ষণের মুহূর্তে এই অবস্থা ভেঙে গিয়ে একটি নির্দিষ্ট ফলাফল প্রকাশ পায়, যাকে বলা হয় ওয়েভ ফাংশন কোলাপস।

পরে এই ধারণা থেকেই জন্ম নেয় বহু-বিশ্ব তত্ত্ব। বিজ্ঞানী হিউ এভারেটের মতে, পর্যবেক্ষণের সময় মহাবিশ্ব বিভক্ত হয়ে যায়—একটি মহাবিশ্বে বিড়ালটি মৃত, অন্যটিতে জীবিত। এই সুপারপজিশন ধারণার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে আধুনিক কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তি। সাধারণ কম্পিউটারের বিট যেখানে কেবল ০ বা ১ হতে পারে, সেখানে কিউবিট একই সঙ্গে উভয় অবস্থায় থাকতে পারে। ফলে জটিল গণনা মুহূর্তেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

শ্রোডিঙ্গারের বিড়াল তাই কেবল একটি তাত্ত্বিক ধাঁধা নয়, বরং বাস্তবতা ও অনিশ্চয়তার সীমা বোঝার একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হাতিয়ার। আজও এই ধারণা বিজ্ঞানী ও গবেষকদের নতুন প্রশ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে নিচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img