Saturday, September 26, 2026
25.7 C
Dhaka

চার বছরেও শেষ হয়নি শৌচাগার নির্মাণ, ঠিকাদার লাপাত্তা

ময়মনসিংহের নান্দাইলের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক শৌচাগার (ওয়াশ ব্লক) নির্মাণের কাজ শেষ হয়নি প্রায় চার বছরেও। এতে হাত ধোয়া, শৌচাগার ব্যবহার ও বিশুদ্ধ পানি পানে ভোগান্তিতে পড়েছে এসব বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী।

নির্মাণকাজে ঠিকাদারের ধীরগতি এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তদারকি ও গাফিলতির কারণে ওয়াশ ব্লক নির্মাণ কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে ২০২১-২২ অর্থবছরে নান্দাইল উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩)-এর আওতায় এই প্রকল্প পরিচালিত হয়। এর মধ্যে চণ্ডীপাশা ইউনিয়নের কুরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজগাতী ইউনিয়নের বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জাহাঙ্গীরপুর ইউনিয়নের মধ্য ডেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। এই পাঁচটি বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৭৫ লাখ টাকা।

সূত্র জানায়, নির্মাণকাজের ঠিকাদারি দেওয়া হয়েছিল রাজধানীর কদমতলী থানার মেরাজনগর এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল্লাহ অ্যান্ড অয়ন এন্টারপ্রাইজকে। ২০২১ সালের ১৯ এপ্রিল কার্যাদেশ পেয়ে পাঁচটি বিদ্যালয়ে কাজ শুরু হয়। একপর্যায়ে কাজ অর্ধেক সম্পন্ন করার পর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ঠিকাদার উধাও হয়ে যান। সেই থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী ভোগান্তিতে রয়েছে।

খোঁজ নেওয়া গেছে, নির্মাণ কাজের ৪০ শতাংশ বিল ইতোমধ্যে ঠিকাদার তুলে নিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সরেজমিনে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করা হলে দেখা গেছে, বিদ্যালয়ের মূল ভবনের সঙ্গে সংযুক্ত করে শৌচাগারের কংক্রিটের কাঠামো নির্মাণ করা হয়েছে। কাঠামোর মধ্যে ইটের গাঁথুনি ফেলে রাখা হয়েছে। ইট-বালুসহ অন্যান্য নির্মাণ উপকরণ বিদ্যালয়ের মাঠে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পুরনো শৌচাগারগুলোও ব্যবহার অনুপযোগী।

কয়েকটি বিদ্যালয়ে সুপেয় পানীয় জলের ব্যবস্থা নেই। স্থানীয়রা জানায়, বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা প্রকৃতির ডাকে সাড়া দিতে আশপাশের বাড়িতে যেতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী বিদ্যালয় প্রধানরা জানান, বারবার তাগাদা দেওয়ার পরও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় তাঁদের কথায় কর্ণপাত করছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রাজু আহম্মেদ বলেন, ‘৩০ লাখ টাকা পাওয়ার পর আর অর্থ পাইনি। তাই নিজের প্রয়োজনীয় অর্থ না থাকায় কাজ শুরু করতে পারছি না। টাকা পেলেই কাজ শুরু করব।’

নান্দাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা ইয়াসমিন বলেন, ‘আমি অনেকবার চিঠি দিয়েছি কাজ শুরু করার জন্য। কিন্তু ঠিকাদার কেন কাজ ধরছেন না, তা বুঝতে পারছি না।’

ময়মনসিংহ বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামিউল ইসলাম কালের কণ্ঠকে জানান, তিনি সম্প্রতি দায়িত্বে যোগ দিয়েছেন। এর আগে ঠিকাদারকে ফোন ও চিঠি দিয়ে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন ওই ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img