Wednesday, March 18, 2026
30 C
Dhaka

প্রার্থীর বেফাঁস মন্তব্যে ভোটারদের অসন্তোষ

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাজধানীর নির্বাচনী পরিবেশ বর্তমানে শান্তিপূর্ণ ও সুষ্ঠু হলেও কিছু প্রার্থীর বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। তিনি বলেন, ভোটাররা এ ধরনের মন্তব্যে হতাশ ও অসন্তুষ্ট হয়ে পড়ছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরে ৪২ নং ওয়ার্ডে পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমার প্রতিপক্ষ এক প্রার্থী আমাকে নিয়ে মন্তব্য করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত। তার চিকিৎসার প্রয়োজন। কিভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করতে হয় এবং ভাষাগতভাবে প্রতিপক্ষের প্রতি কথা বলতে হয় তা শেখানোর আগে তার মানসিক চিকিৎসা জরুরি।’

তিনি আরও বলেন, ‘সব শক্তির মূল চাবিকাঠি জনগণের হাতে থাকা উচিত। জনগণ যাকেই ভোট দেবে, সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যাকে বিজয়ী করবে, আমরা তা মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ। কারণ আমরা জনগণের ক্ষমতায়ন এবং গণতন্ত্রে বিশ্বাস করি।’

ঢাকার নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ দাবি করে তিনি বলেন, ‘অন্যান্য আসনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। তবে কিছু প্রার্থীর কুরুচিপূর্ণ ও অসৌজন্যমূলক মন্তব্য ভোটারদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ভোটার বলেছেন, এই ধরনের মন্তব্য সিনিয়র নেতা বা সম্মানিত ব্যক্তির প্রতি হলে তাদের ভক্ত ও অনুসারীদের মধ্যে ক্ষোভ জন্ম দেয়।’

স্বৈরাচার ও ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে, দেশ অন্ধকারের দিকে চলে যাবে। আমরা লড়াই করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, যেখানে সবাই সমানভাবে বসবাস করবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।’

নির্বাচন প্রচারণার সময় হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাঁচা-মরা মহান আল্লাহর হাতে। আমরা মৃত্যুকে মেনে নিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। আমরা গুলিকে ভয় পাই না।’

তিনি আরও বলেন, ‘ভারতে বসে পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র চলছে। বিপুল অর্থ বিনিয়োগ করে আমাদের প্রার্থীদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। তবুও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কাজ অব্যাহত থাকবে।’

ইশরাক হোসেন বলেন, ‘দল মনে করেছে আমি যোগ্য প্রার্থী এবং বাবার পুরনো আসনে মনোনয়ন পেয়ে আমি গর্বিত। বিএনপির মতো দলে অনেক প্রার্থী থাকা সত্ত্বেও আমি এখানে দাঁড়াতে পেরেছি, এটি আমার জন্য বড় গর্ব।’

ঢাকা-৬ এলাকায় চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি ঢাকা-৬ চাঁদাবাজদের আখড়া হয়ে থাকে, তার দায় বর্তমান সরকারের। যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে ও ব্যাংক, হাসপাতাল দখল করেছে, তাদের জন্য ১২ ফেব্রুয়ারি জনগণ কঠিন জবাব দেবে ইনশাআল্লাহ।’

এছাড়া তিনি বলেন, ‘এলাকার রাস্তাঘাট অত্যন্ত সরু ও রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চুরে গেছে। বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, সুয়ারেজ ও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। আমরা এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি এবং ধীরে ধীরে বাস্তবায়ন করব। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে আমরা শুরু করতে চাই।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আল আকসা বন্ধে বাড়ছে উদ্বেগ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবং এর পরবর্তী সময়েও আল...

ঈদে ব্যতিক্রমী উপহারের সহজ আইডিয়া

ঈদ মুসলিমদের অন্যতম বড় আনন্দের উৎসব, যা শুধু ধর্মীয়...

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের...

দীর্ঘদিন কাশি থাকলে কী করবেন

বসন্তকালে দীর্ঘস্থায়ী কাশির সমস্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেক...

মার্কিন ভিসা নীতিতে কঠোর বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন...

মহাবিশ্বে কোয়েসারের রহস্য উন্মোচনের চেষ্টা

মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর ও শক্তিশালী বস্তুগুলোর মধ্যে কোয়েসার অন্যতম।...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায়...

রমজানের শেষ সময়ে করণীয় কী

পবিত্র রমজান মাসের শেষ সময় মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।...

বাড়িতেই বানান সুস্বাদু বাটার চিকেন বিরিয়ানি

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভিন্ন স্বাদের খাবারের গুরুত্ব...

প্রাণহীন পৃথিবী কি টিকে থাকতে পারত

পৃথিবীতে যদি হঠাৎ করেই সব ধরনের প্রাণ বিলীন হয়ে...

ডুজা নির্বাচনে মানজুর-লিটনের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের...
spot_img

আরও পড়ুন

আল আকসা বন্ধে বাড়ছে উদ্বেগ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবং এর পরবর্তী সময়েও আল আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাকে...

ঈদে ব্যতিক্রমী উপহারের সহজ আইডিয়া

ঈদ মুসলিমদের অন্যতম বড় আনন্দের উৎসব, যা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ। এ সময় প্রিয়জনদের...

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও অত্যন্ত সূক্ষ্ম ছবি প্রকাশ করেছে নাসা। প্রায় ৪ হাজার ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নীহারিকাটি...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকেরা। বুধবার এক...
spot_img