Saturday, August 1, 2026
26.1 C
Dhaka
No menu items!

আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে যুক্তরাজ্যে নিন্দার ঝড়

আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও প্রিন্স হ্যারি। আফগানিস্তান যুদ্ধে ইউরোপীয় সেনারা নাকি সামনের সারিতে ছিল না—ট্রাম্পের এমন বক্তব্যকে অপমানজনক ও সত্যবিরোধী বলে আখ্যা দিয়েছেন তারা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা কার্যকর করা হলে যুক্তরাজ্যসহ একাধিক মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে আফগানিস্তান যুদ্ধে অংশ নেয়। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইউরোপীয় সেনারা যুদ্ধে সামনের সারিতে ছিল না এবং যুক্তরাষ্ট্রের কখনোই তাদের প্রয়োজন হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রয়োজনের সময় ন্যাটো পাশে দাঁড়াবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। যুক্তরাজ্যে রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সর্বস্তর থেকে নিন্দা জানানো হয়। ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি ন্যাটো সেনাদের আত্মত্যাগ নিয়ে ‘সত্য ও সম্মানের সঙ্গে কথা বলার’ আহ্বান জানান।

শুক্রবার আফগানিস্তান যুদ্ধে নিহত ন্যাটো সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রিন্স হ্যারি বলেন, তিনি নিজে আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, সেখানে আজীবনের বন্ধুত্ব গড়ে তুলেছেন এবং বন্ধুদের হারিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন, আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় যুক্তরাজ্যের ৪৫৭ জন সেনাসদস্যসহ বহু ন্যাটো সেনা প্রাণ হারিয়েছেন।

প্রিন্স হ্যারি বলেন, ২০০১ সালে ন্যাটো ইতিহাসে প্রথমবারের মতো অনুচ্ছেদ ৫ কার্যকর করা হয়, যার ফলে যৌথ নিরাপত্তার স্বার্থে প্রতিটি মিত্র দেশের জন্য যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো বাধ্যতামূলক ছিল। মিত্র দেশগুলো সেই দায়িত্ব পালন করেছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষের জীবন চিরতরে বদলে গেছে এবং আত্মত্যাগগুলোর কথা সত্য ও সম্মানের সঙ্গে বলা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ট্রাম্পের মন্তব্যকে ‘অপমানজনক ও নিন্দনীয়’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এমন বক্তব্যে নিহত ও আহত সেনাদের পরিবারসহ সারা দেশের মানুষ গভীরভাবে কষ্ট পেয়েছে। তিনি ইঙ্গিত দেন, নিজে এমন ভুল করলে ক্ষমা চাইতেন।

যুক্তরাজ্যের বাইরে পোল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশের নেতারাও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, আফগানিস্তানে সামনের সারিতে দায়িত্ব পালন করা সেনাদের সেবাকে নিয়ে বিদ্রূপ করার অধিকার কারও নেই। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড জে ম্যাকগিন্টি জানান, কানাডার সেনারা শুরু থেকেই মাঠে ছিলেন এবং কান্দাহার প্রদেশে দায়িত্ব পালন করতে গিয়ে ১৫৮ জন সেনা প্রাণ হারান।

ন্যাটোর সাবেক মহাসচিব ইয়াপ দে হুপ স্কেফার বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্টেরই অধিকার নেই সেনাদের আত্মত্যাগকে খাটো করার। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে আন্তরিক ক্ষমা প্রার্থনার প্রত্যাশা করেন।

২০০১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করতে আফগানিস্তানে অভিযান শুরু করে। প্রায় ২০ বছর ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর ৩ হাজার ৫০০ জনের বেশি সেনা নিহত হন। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ছিলেন মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে যুক্তরাজ্যের, যেখানে ৪৫৭ জন ব্রিটিশ সেনা নিহত হন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img