Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

একজন যাদুকর

জুবায়ের ইবনে কামাল

তার বাবা শখের বসে হাত দেখতেন। হাত দেখে তারকারাজি হিসাব করে আয়ু বলতেন। একবার তার মেঝো ছেলের হাত দেখে বললেন, সে বাঁচবে আশি বছর। সে তো নিখাদ বাচ্চা ছেলে। একশো ছাড়া বাকী সব সংখ্যায় তার কাছে নিতান্তই কম। সে ভাবলো আশি বছর অনেক কম। হয়তো পরের শুক্রবার আসার আগেই শেষ হয়ে যাবে। সে দুপুরের পর থেকে কাঁদতে লাগলো। মাঝরাতে তার বড় ভাই বাবাকে ডেকে তুললেন। বললেন, ‘বাবা! আপনি নিয়ে ওকে বলুন, ও একশো বছর বাঁচবে!’ বাবা তার বড়ছেলের কথামত কাজ করলো। মেঝো ছেলের কান্নাও থেমে গেলো। চাঁদের আলোয় ভরা সেই মাঝরাতে বাবার সাথে হাসতে থাকা দুই ভাই ছিলেন হুমায়ুন আহমেদ আর মুহম্মদ জাফর ইকবাল।

পরিবারের সবার সাথে হুমায়ুন আহমেদ (সর্ব ডানে)

জীবনের যত রকমের বৈচিত্র্যতা থাকতে পারে সবই ছিলো এই ব্যক্তিটির জীবনে। জীবন নামের উপন্যাসটি দুটি মেরুতে গিয়ে পৌছেছে দুই বিয়ের কারণে। দুই পক্ষেই রয়েছে একাধিক সন্তান। পেশাগত জীবনে প্রথমে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। একসময় শিক্ষকতা ছেড়ে আটঘাট বেধে নেমে পড়েন লেখালেখির জগতে। নিজেকে প্রায় গুটিয়ে নেন বাইরের পৃথিবী থেকে। দু’শো বইয়ের পাশাপাশি তৈরী করেছেন নাটক ও সিনেমা। তার হাত ধরে উঠে এসেছে বর্তমানের জনপ্রিয় অনেক অভিনেতা ও গায়ক। এত কিছুর পরেও সবার কাছেই সে রহস্যময়।

সে ম্যাজিক দেখাতে পারতেন। বাংলাদেশের বড় মাপের যাদুকর জুয়েল আইচকে তিনি যাদু দেখিয়ে বিমুগ্ধ করতেন। তিনি চলে গেলেও হাজার যাদু আটকে আছে তার লেখা শত শত বইয়ের রঙ্গিন মলাটে।

সিনেমা বানিয়েও সমান সফল হুমায়ুন আহমেদ

তার সম্পর্কে ভুরি ভুরি লেখার কোন দরকার নেই। নতুন কিছু লেখাও প্রায় অসম্ভব। কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছেন মিসির আলি, হিমু, বাকের ভাইয়ের মত অসাধারণ সব চরিত্র। যা ছাড়য়ে গেছে আনন্দ-বেদনার বাস্তবতাকে।

ধানমন্ডির ছোট্ট বাসার পরে তার শেষ জীবন কেটেছে নিউয়র্কের ঝকঝকে কোন নার্সিংহোমে। তিনি জোৎস্নাকে খুব পছন্দ করতেন। চাঁদের আলো তার মাঝে ঘোর সৃষ্টি করতো। চাঁদের আলো আয়োজন করে দেখার জন্য শহুরের বাইরে বানিয়েছিলেন নিজের এলাকা ‘নুহাশ পল্লি’। নিউইয়র্কের এক সকালে তিনি যখন পাড়ি দিলেন না ফেরার দেশে তখন বাংলাদেশের রাতটা ছিলো জোৎস্না ভরা।

আজ এই ম্যাজিশিয়ানের জন্মদিন। হাজার হাজার হলুদ পাঞ্জাবী গায়ে মোড়ানো হিমুরা রাস্তায় খালি পায়ে হেটে তাকে স্মরণ করবে। তিনি সবার হৃদয়ে হয়ে আছেন অমর। এক্ষেত্রে তার সেই বিখ্যাত কথাটিই বাস্তবায়ন হলো। হুমায়ুন আহমেদ বলেছিলেন, “একদিন হয়তো অমরত্ব আসবে, কিন্তু সেদিন আমি থাকবোনা।”

spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...
spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...
spot_img