Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

টিকটকে বদলে যাচ্ছে তথ্য জানার অভ্যাস

২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। বিনোদন, খেলাধুলা, ভ্রমণ, শিক্ষা ও প্রযুক্তিসহ নানা ক্যাটাগরির ট্রেন্ডিং বিষয় এই তালিকায় উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, বাংলাদেশি ব্যবহারকারীরা এখন শুধু বিনোদনের জন্য নয়, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য জানতেও টিকটক ব্যবহার করছেন। নতুন কিছু শেখা, ভ্রমণ পরিকল্পনা, খেলাধুলার আপডেট কিংবা পণ্যের রিভিউ জানতে ইউজাররা এই প্ল্যাটফর্মে বেশি সার্চ করছেন।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পাওয়ার জন্য ব্যবহারকারীরা এখন টিকটকের ওপর বেশি নির্ভরশীল। ট্রেন্ডিং বিষয়গুলো মানুষের সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সঙ্গে প্ল্যাটফর্মটির সংযোগ আরও দৃঢ় করছে।

তালিকায় দেখা যায়, ভ্রমণ, খাবার ও শেখার কনটেন্টের সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। #LearnOnTikTok ট্যাগের সার্চ বেড়েছে সবচেয়ে বেশি। পাশাপাশি #TravelTok, #FoodTok ও #BookTok ট্যাগও জনপ্রিয়তা পেয়েছে।

শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান মিথিলা, তাসনিয়া ফারিন ও শবনম ফারিয়াকে। সংগীতশিল্পীদের তালিকায় ছিলেন প্রীতম হাসান, তালউইন্দার ও টেইলর সুইফটসহ আরও অনেকে।

ভ্রমণ গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি সার্চ হয়েছে দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড ও ফটিকছড়ি মিনি কাশ্মীর। এছাড়া জনপ্রিয় নাটক ও টিভি শোর তালিকায় ছিল ব্যাচেলর পয়েন্ট, অনুরাগের ছোঁয়া ও পরিণীতা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...
spot_img

আরও পড়ুন

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...
spot_img