Saturday, March 14, 2026
24.5 C
Dhaka

মেটার নতুন কৌশল: এআই ও স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তিতে জোর

ফেসবুকের মূল কোম্পানি মেটা মেটাভার্সভিত্তিক কার্যক্রমে বড় ধাক্কা খেয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি ও মেটাভার্স পণ্যের জন্য গঠিত রিয়েলিটি ল্যাবস বিভাগ থেকে এক হাজারের বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেটা এখন কৌশলগত মনোযোগ সরিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) হার্ডওয়্যার ও ওয়্যারেবল ডিভাইসের দিকে। সম্প্রতি বাজারে আনা এআই-চালিত রে-ব্যান স্মার্ট গ্লাসের মতো পণ্য উন্নয়নে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ কর্মীদের উদ্দেশে পাঠানো এক অভ্যন্তরীণ স্মারকে এই পরিবর্তনের কথা জানিয়েছেন।

রিয়েলিটি ল্যাবস বিভাগ ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৭০ বিলিয়ন ডলারের বেশি লোকসান দিয়েছে। ভোক্তা পর্যায়ে কিছু সাফল্য থাকলেও ব্যবসায়িকভাবে প্রত্যাশিত লাভ আনতে ব্যর্থ হওয়ায় বিপুল বিনিয়োগের ভার বহন করা আর সম্ভব হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালে ফেসবুক থেকে মেটা নাম পরিবর্তন করে মেটাভার্স-কেন্দ্রিক ভবিষ্যৎ কল্পনা করেছিলেন মার্ক জাকারবার্গ, যা এখনো বাস্তব রূপ পায়নি। এ বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাসে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যতে মেটাভার্সসংক্রান্ত উদ্যোগগুলো মূলত মোবাইল ডিভাইসভিত্তিক হবে। এতে ওয়্যারেবল ডিভাইসের পাশাপাশি মেটার বিদ্যমান মোবাইল অ্যাপগুলো যুক্ত থাকতে পারে। বসওয়ার্থ বলেন, ‘বৃহত্তর ব্যবহারকারী ভিত্তি ও দ্রুততম প্রবৃদ্ধির কারণে আমরা প্রায় পুরোপুরি মোবাইল প্ল্যাটফর্মে দল ও সম্পদ পুনর্বিন্যাস করছি।’

তবে মেটা পুরোপুরি ভিআর হেডসেট পরিকল্পনা বাতিল করছে না। ভিআর বিভাগকে আরও ‘লিন ও ফ্ল্যাট’ কাঠামোয় আনা হবে এবং সীমিত, টেকসই রোডম্যাপ অনুসরণ করা হবে। এর ফলে কোয়েস্ট সিরিজের নতুন সংস্করণ আসার সম্ভাবনা কম।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...
spot_img

আরও পড়ুন

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণনার মাঝপথে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায় এক বছর ধরে অচল হয়ে রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান...
spot_img