Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

পিরোজপুর-২ আসনে প্রচারণা শুরুর দিনেই উত্তেজনা

পিরোজপুর-২ আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি মনোনীত প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তিনি তা না করায় বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।

স্থানীয় সূত্র জানায়, প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার মাহমুদ হোসেন নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের পীরের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর দুপুর আনুমানিক একটার দিকে তিনি পৌরসভার কাঠপট্টি এলাকায় অবস্থিত সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জলের কার্যালয়ে যান।

এ সময় সেখানে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের সমর্থকরা জড়ো হয়ে মাহমুদের কর্মী-সমর্থকদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। মাহমুদ হোসেনের দাবি, এ সময় কয়েকটি চেয়ার ভাঙচুর করা হলেও কোনো মারামারির ঘটনা ঘটেনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর সমর্থক নাসির উদ্দিন তালুকদার, তার ভাই সোহেল তালুকদার এবং আনিসসহ আরও কয়েকজনের নেতৃত্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

অন্যদিকে নাসির উদ্দিন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। তার দাবি, মাহমুদের সমর্থক উজ্জলের কার্যালয়ে খালেদা জিয়া, জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো ছিল। দল থেকে মাহমুদ বহিষ্কৃত হওয়ায় তারা সেখানে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নিতে চেয়েছিলেন।

ঘটনার বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতির কারণে কোনো ধরনের মারামারি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img