Thursday, September 17, 2026
26 C
Dhaka

রমজানের প্রস্তুতিতে শাবান মাসের দোয়া

ইসলামে বহু ইবাদত ও বিধান চাঁদের হিসাব অনুযায়ী পালন করা হয়। তাই মুসলিম সমাজে কিছু মানুষের জন্য চাঁদের হিসাব রাখা ফরজে কেফায়া। কেউ এই দায়িত্ব পালন করলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায়, আর কেউ পালন না করলে সবাই গুনাহগার হয়।

সব মুসলমানের জন্য চাঁদ দেখা এবং হিজরি তারিখ ও মাসের হিসাব রাখা মুস্তাহাব। আল্লাহর রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে চাঁদ দেখতেন এবং সাহাবিদেরও চাঁদ দেখার প্রতি উৎসাহিত করতেন। নতুন চাঁদ দেখা সুন্নত এবং এ সময় দোয়া পড়ার গুরুত্ব রয়েছে।

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নতুন চাঁদ দেখে যে দোয়া পড়তেন, তা শাবান, রমজান, শাওয়ালসহ সব আরবি মাসের শুরুতে পড়া সুন্নত। দোয়াটি হলো:

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু।

অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ইমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (সুনানে তিরমিজি: ৩৪৫১)

এ ছাড়া শাবান মাসের শুরুতে আরেকটি উত্তম দোয়া পড়া যেতে পারে:

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ. اللَّهُمَّ كَمَا بَلَّغْتَنَا شَهْرَ شَعْبَانَ بَلِّغْنَا رَمَضَانَ، وَأَنْتَ تَقَبَّلنَا فِي شَعْبَانَ وَرَمَضَانَ وَسَائِرِ الْعَامِ.اللَّهُمَّ اجْعَلْ أَعْمَالَنَا كُلَّهَا خَالِصَةً، وَمِنَ الَّذِينَ يَقُولُونَ فَيَعْمَلُونَ، وَمِنَ الَّذِينَ يَقُولُونَ فَيُخْلِصُونَ، وَمِنَ الَّذِينَ يُخْلِصُونَ فَيُتَقَبَّلُ مِنْهُمْ.

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শা‘বান, ওয়া বাল্লিগনা রামাদান। আল্লাহুম্মা কামা বাল্লাগতানা শাহরা শা‘বান, বাল্লিগনা রামাদান, ওয়া আনতা তাকাব্বালনা ফি শা‘বান ওয়া রামাদান ওয়া সাইরিল আম। আল্লাহুম্মা-জ‘আল আ‘মালানা কুল্লাহা খালিসাতান, ওয়া মিনাল্লাযিনা ইয়াকূলূনা ফাইয়া‘মালূন, ওয়া মিনাল্লাযিনা ইয়াকূলূনা ফাইউখলিসূন, ওয়া মিনাল্লাযিনা ইউখলিসূনা ফাইয়ুতাকাব্বালু মিনহুম।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। হে আল্লাহ! যেমন আপনি আমাদেরকে শাবান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তেমনি আমাদেরকে রমযান মাস পর্যন্তও পৌঁছে দিন এবং শাবান, রমজান ও সারা বছর জুড়ে আমাদের আমলসমূহ কবুল করুন। হে আল্লাহ! আমাদের সমস্ত আমলকে একান্তভাবে আপনার জন্য খাঁটি করে দিন। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন—যারা কথা বলে, তারপর সে অনুযায়ী আমল করে; যারা কথা বলে এবং তা একনিষ্ঠতার সাথে করে; আর যারা ইখলাসের সঙ্গে আমল করে, ফলে তাদের আমল কবুল করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img