Sunday, June 14, 2026
28 C
Dhaka

লেখালেখি আর ধ্বংস

আমি প্রায় ৮ মাস পর বাসায় ঢুকেছি। ৮ মাস পর বাসার সবকিছু একটু অন্যরকম লাগার কথা। লাগছে না, সবই আগের মতো। রান্নাঘরে টগবগ করে ডাল ফুটছে, পাশের রুমে কেউ নেই অযথাই ফ্যান ঘুরছে, বেসিনের নল দিয়ে অনবরত টপটপ করে পানি পড়ছে।

৮ মাস আমি কোথায় ছিলাম তা না বললেও চলে। কিন্তু বলতে হচ্ছে। ৮ মাস কারাগারে ছিলাম। আমার কারাগার থেকে ছাড়া পাওয়াটা তেমন উল্লেখযোগ্য বিষয় না। কেউ কেন্দ্রীয় কারাগারের সামনে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে তা আশাও করি না। এমনকি ঘরের ভেতর ঢোকার পর আমাকে দেখে কারো কোন প্রতিক্রিয়া হতে পারে তাও আশা করি না। আমি সাংবাদিক মানুষ। কড়া করে দুয়েকটা কথা লিখে ফেলি। তখন সমাজের স্বনামধন্য ক্ষমতাধর ব্যক্তিরা চুরি, ছিনতাই থেকে শুরু করে যেকোন একটা অভিযোগে ঢুকিয়ে দেয় হাজতে। তাই কারাগার আমার কাছে হয়ে গিয়েছে ‘মামাবাড়ি’। যাওয়া আসা চলতে থাকে। ধীরে ধীরে পরিবারও এটা মেনে নিয়েছে। লেখালেখি করলে শাস্তি পেতে হবে, অপমানিত হতে হবে, হাজতে বাস করতে হবে। স্কুল-কলেজে কোন কারণে ফেল করে গেলেও দোষ পড়ে যেত লেখালেখির।
অন্যসময় হাজতে কম সময় রাখে। দুই মাস কিংবা তিনমাস। এবার অভিযোগ কয়েকটা চাপিয়ে দেওয়ায় বেশ কতটা দিন কাগজ-কলমের স্পর্শ ছাড়া থাকতে হয়েছে। শুরুর দিকে নিজের উপর চাপানো অভিযোগগুলো খতিয়ে দেখতাম, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতাম। এখন তাও করি না। যতদিন ধরে রাখবার রাখবে, যখন ছাড়বার ছাড়বে। ৮ মাস আগে ওভার ব্রিজ তৈরীর টাকা গুম করে দেওয়া নিয়ে ‘ওভারব্রিজ হচ্ছে সেই কবে থেকে’ শিরোনামে যেই লেখাটা ছাপা হয়েছিলো সেটার দায়ে গ্রেফতার হয়েছিলাম। যদিও অভিযোগ দিয়েছিলো আমি আমি মাদক ব্যবসায়ী। পরে আরো কিছু অভিযোগ দিয়ে আটকে রাখা হয় আমাকে। আমি জানতেও চাইনি সেই অভিযোগগুলো কী।

সাংবাদিক জেলে যায়, উদ্যোক্তা জেলে যায়, ছাত্ররা জেলে যায়। জেলখানা মামাবাড়ি না। সেখানে কেউ যায় না। তাদেরকে পাঠায়। পুলিশের প্রমোশন দেখেছেন। ডিমোশন কি দেখেছেন? আমি দেখেছি। থানার এস.আই ছিলেন যে লোকটা সে এখন গণভবন এর সিকিউরিটি গার্ড। কারণ তাঁকে পাঠানো হয়েছিলো আসামী ধরে আনতে। তিনি ফিরেছিলেন খালি হাতে। তাঁকে জিজ্ঞেস করা হলো, “আসামী কোথায়?” উত্তরে তিনি বলছিলেন, “আমাকে যেখানে পাঠানো হয়েছিলো সেখানে কোন আসামী ছিলো না।” “তাহলে যেকোন একজনকে ধরে আনতেন, খালি হাতে ফিরলেন কেন!” এস.আই বলেছিলেন, “এটা আমার দ্বারা সম্ভব না।” “তাহলে এটা আপনার জায়গা না, আপনি গণভবনে যান।” অত:পর ডিমোশন।

এই বিষয়টা নিয়ে আমার লেখাটা ছাপা হবে, আমি আবার বন্দি হবো কারাগারে। কিংবা আমার ছোট ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে ফোনে আমাকে বলবে, “ছেড়ে দে সাংবাদিকতা, ছেড়ে দে কলম।”
হলুদ আর রসুন দেওয়া ফুটন্ত ডালের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি ডালের সুবাস নিতে নিতে কাগজ-কলম নিয়ে বসে গেলাম। আমার ঘরে প্রতিদিনই ডাল রান্না হবে, আমি প্রায়ই কারাগার থেকে ফিরে ফুটন্ত ডাল দেখবো।

লেখা-এশনা বিনতে আলী

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img