Friday, March 13, 2026
24.1 C
Dhaka

প্রত্যন্ত অঞ্চলের নারী ক্রিকেটারদের জয়জয়কার, প্রশংসায় ভাসছে গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা

চাঁদপুরের হাইমচরের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা নারী ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এই সাফল্যে এখন আনন্দিত ও গর্বিত পুরো চাঁদপুর জেলা।

অসামান্য এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ ২০ জানুয়ারি, মঙ্গলবার গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অধিনায়ক মিম আক্তারের নেতৃত্বে দলের সদস্য ফারিয়া, হালিমা ও আমেনারা জানান, গ্রামীণ ও সামাজিক নানা প্রতিকূলতা ডিঙিয়ে তারা আজ এই অবস্থানে পৌঁছেছেন। তারা বলেন, পারিবারিক ও সামাজিক সীমাবদ্ধতা থাকলেও আমরা নিজেদের দক্ষতা ও মনোবল দিয়ে চাঁদপুর জেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে শিরোপা অর্জন করেছি। এই জয় আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শিক্ষার্থীদের এই সাফল্যের নেপথ্যে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন এবং ফয়সাল আহম্মেদ পাটোয়ারী। তারা জানান, নারী শিক্ষার্থীদের ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সব ধরনের বাধা কাটিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন,এই জয়লাভ শুধু আমাদের স্কুলের জন্য সম্মান বয়ে আনেনি, বরং গ্রামীণ জনপদে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় নারী ক্রিকেটারদের প্রশংসা করে বলেন, “পুরুষের পাশাপাশি নারীরাও এখন সব ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা সেটি আবারও প্রমাণ করেছে। আমি আশা করি, এই শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের এই বালিকা দলটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পর চাঁদপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং সর্বশেষ কুমিল্লা উপ-বিভাগীয় (আঞ্চলিক) পর্যায়ে রানার্সআপ হয়ে হাইমচর উপজেলার জন্য অনন্য সম্মান বয়ে নিয়ে আসে।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img