Friday, March 13, 2026
24.1 C
Dhaka

শাকসু ও ব্রাকসু নির্বাচন পুনর্বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (শাকসু) এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেরোবি শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বেরোবির প্রধান ফটক থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কৃষ্ণচূড়া রোড হয়ে শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশে শাবিপ্রবি ও বেরোবিতে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নির্বাচন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময়, ‘হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না’, ‘মব করে সংসদ বন্ধ করা যাবে না’, ‘হাইকোর্ট না ছাত্রসংসদ, ছাত্রসংসদ ছাত্রসংসদ’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ব্রাকসু নির্বাচন দিতে হবে, দিতে হবে’ প্রভৃতি স্লোগান শোনা যায় শিক্ষার্থীদের কণ্ঠে।

বিক্ষোভে অংশগ্রহণকারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ হতে ব্রাকসু নির্বাচনের ভিপি পদে মনোনয়নপ্রত্যাশী আহমাদুল হক আলবীর বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ নির্বাচন বানচাল করতে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে একটি ছাত্র সংগঠন। তাদের জেনে রাখা উচিত, যে প্রজন্ম জুলাই ঘটিয়েছে, তারা জানে কীভাবে নিজেদের অধিকার আদায় করে নিতে হয়। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভকে “ফ্যাসিবাদী” কার্যক্রম বলেও আখ্যা দেন তিনি।

বেরোবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ব্রাকসু ভিপি মনোনয়নপ্রত্যাশী মো. আশিকুর রহমান আশিক বলেন, একটি গোষ্ঠী ক্ষমতার আসার আগেই পেশি শক্তি ব্যবহার করে শাকসু ও ব্রাকসুসহ অন্যান্য ছাত্রসংসদ নির্বাচনগুলো বন্ধ করছে। আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা কখনো বন্ধ করা যায় না। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে শিক্ষার্থীরা তা রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম দফা হিসেবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন নিশ্চিতের কথা উল্লেখ করে আরেক সাবেক সমন্বয়ক ভিপি মনোনয়নপ্রত্যাশী মো. রহমত আলী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যেমন জুডিশিয়াল বিভাগকে অপব্যবহার করা হয়েছে, এখন ঠিক একইভাবে একটি ক্ষমতায় আসার আগেই জুডিসিয়াল রিটের মাধ্যমে শাকসু নির্বাচন বন্ধ ঘোষণা করেছে। আদালতের রায়কে “একপাক্ষিক” আখ্যা দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন রহমত।

প্রসঙ্গত, শাকসু নির্বাচন বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে গত ১৮ ও ১৯ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরে এ নিয়ে দায়েরকৃত এক রিটের প্রেক্ষিতে সোমবার শাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেন আদালত।

বেরোবি প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img