Friday, August 28, 2026
31 C
Dhaka

ঘুম না এলে কী করবেন, জানুন সহজ সমাধান

রাতে বিছানায় শুয়ে ঘুম না আসা অনেকেরই সমস্যা। চোখ বন্ধ করলেই মাথার ভেতরে নানা চিন্তা ঘুরতে থাকে। কেউ আবার মুহূর্তেই ঘুমিয়ে যায়, আবার কেউ দীর্ঘ সময় ছাদ বা দেয়ালের দিকে তাকিয়ে থাকে। দুশ্চিন্তা, কাজের চাপ ও এলোমেলো ভাবনা ঘুমকে দূরে ঠেলে দেয়।

লাইফস্টাইল ডেস্ক

২ মিনিটে পড়ুন

মানসিক স্বাস্থ্য পরামর্শক আনন্দিতা ভাগানি ঘুমের আগে মন ও শরীরকে ধীরে ধীরে শান্ত করার কিছু সহজ অভ্যাসের কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের ভিত্তিতে ৫টি কার্যকরী অভ্যাস তুলে ধরা হলো—

১. হালকা নড়াচড়া করা: সারাদিন এক জায়গায় বসে থাকলে শরীরের মধ্যে চাপ জমে। হালকা হাঁটা, যোগাভ্যাস বা সহজ ব্যায়াম চাপ কমাতে সাহায্য করে। এতে স্ট্রেস হরমোন কমে এবং ঘুমের হরমোন ধীরে ধীরে কাজ শুরু করে। তবে ঘুমের ঠিক আগে ভারী ব্যায়াম করা উল্টো প্রভাব ফেলতে পারে।

২. বিছানাকে শুধু ঘুমের জায়গা হিসেবে রাখা: অনেকেই বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার বা কাজের চিন্তা করেন। এতে মস্তিষ্ক বিছানাকে ‘জেগে থাকার জায়গা’ মনে করে। শুয়ে পড়ার ১৫–২০ মিনিটেও ঘুম না এলে উঠে হালকা আলোতে বই পড়া বা স্ট্রেচ করা যেতে পারে। পরে আবার শুয়ে পড়লে ঘুম আসতে সুবিধা হয়।

৩. ঘুমের আগে রুটিন তৈরি করা: ঘুম হঠাৎ আসে না। দিনের ব্যস্ততা থেকে রাতের বিশ্রামের জন্য সময় দরকার। ঘুমের অন্তত আধা ঘণ্টা আগে আলো কমানো, শব্দ কমানো, মোবাইল দূরে রাখা, ডায়েরিতে লেখা বা হালকা স্ট্রেচ করতে পারেন। নিয়মিত করলে শরীর নিজে শান্ত হতে শিখবে।

৪. রাতের খাবার হালকা রাখা: চা, কফি, সিগারেট বা চকোলেট ঘুমের ছন্দে বাধা দেয়। ভারী বা ঝাল খাবার হজমে সমস্যা তৈরি করে। বিকেলের পর কফি এড়িয়ে রাতের খাবার হালকা রাখা ভালো। হালকা খিদে পেলে কলা বা কিছু বাদাম খাওয়া যেতে পারে।

৫. চিন্তা মস্তিষ্ক থেকে নামানো: জমে থাকা চিন্তাই ঘুমে বাধা দেয়। সন্ধ্যার দিকে কাজ বা দুশ্চিন্তা কাগজে লিখে ফেলুন। কিছু মিনিট ধীরে শ্বাস নিন। মস্তিষ্ক বুঝবে—সব কাজ আপাতত থামানো যায়।

সব মিলিয়ে, ভালো ঘুম কোনো বিলাসিতা নয়, এটি অভ্যাসের ফল। বড় পরিবর্তনের প্রয়োজন নেই; প্রতিদিনের ছোট অভ্যাসগুলো মনকে শান্ত করে এবং শরীরকে বিশ্রামের সংকেত দেয়। একটু সময় দিন নিজেকে, ঘুম ধীরে ধীরে আসবেই।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img