Friday, March 13, 2026
24.1 C
Dhaka

চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনারস অ্যান্ড স্টার্টআপ সোসাইটি (সিইউইএসএস)-এর উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬। আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ এক্সপো অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয়। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় উদ্যোক্তা ও উদ্ভাবনী আইডিয়াগুলোকে যথাযথ দিকনির্দেশনা, মেন্টরশিপ ও বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত করা।

তিনি আরও বলেন, “সঠিক সহায়তা পেলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম। এন্টারপ্রেনারস এক্সপো–২০২৬ সেই বিশ্বাস বাস্তবায়নের একটি কার্যকর উদ্যোগ।” এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও দেশব্যাপী আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো প্রচলিত স্টলভিত্তিক মেলা নয়; বরং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ লঞ্চপ্যাড। এখানে উদ্ভাবনী আইডিয়া বাস্তব ব্যবসায় রূপ নেওয়ার সুযোগ পাবে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের অংশগ্রহণে সরাসরি নেটওয়ার্কিং, বিনিয়োগ সম্ভাবনা, মেন্টরশিপ জোন এবং শক্তিশালী উদ্যোক্তা নেটওয়ার্ক এ আয়োজনের অন্যতম আকর্ষণ।

এবারের এক্সপোতে মোট ৪৫টি স্টল থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের পাশাপাশি চট্টগ্রাম নগরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের উদ্যোক্তারাও এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিইউইএসএসের সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী, সহ-সভাপতি ফাতিমা আফরোজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশরাখ পারভেজ।

উল্লেখ্য, গত বছর সফলভাবে এন্টারপ্রেনারস এক্সপো ১.০ আয়োজন করেছিল সিইউইএসএস। এবারের আয়োজনকে আরও বৃহৎ ও কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img