Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

গোল্ডেন গ্লোবস ২০২৬: রেড কার্পেট মাতানো সেরা ১০ তারকার পোশাক

হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান গোল্ডেন গ্লোবস ২০২৬ শেষ হলেও এর রেশ রয়ে গেছে রেড কার্পেটের ফ্যাশনে।

পুরস্কার প্রাপ্তির চেয়েও অনেকের কাছে এই আয়োজন আলাদা গুরুত্ব পায় তারকাদের পোশাক, রঙের ব্যবহার আর ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্টের জন্য। এ বছর রেড কার্পেটে দেখা গেছে আধুনিক কাটিং, সাহসী রঙ এবং ব্যক্তিগত রুচির স্পষ্ট ছাপ। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এবারের গোল্ডেন গ্লোবস ছিল একাধারে ‘এজি’ এবং গ্ল্যামারাস, যেখানে পুরোনো হলিউডের আভিজাত্য আর আধুনিকতার মেলবন্ধন স্পষ্ট।

শ্যানেলের স্ট্র্যাপলেস গাউনে সেলিনা গোমেজ ছিলেন রেড কার্পেটের অন্যতম আলোচিত মুখ। ধবধবে সাদা পালকে সাজানো কালো গাউনে তাঁকে ওল্ড হলিউডের নায়িকাদের মতোই মানিয়েছে। তাঁর এই লুককে স্টাইলিস্টরা বর্ণনা করেছেন ‘আনন্দ ও আভিজাত্যের’ মিশ্রণ হিসেবে।

পুরুষদের ফ্যাশনে বরাবরের মতোই নজর কাড়েন টিমোথি শালামে। কালো ভেলভেটের ‘ক্রোম হার্টস’ স্যুট, টিম্বারল্যান্ড বুট ও কার্টিয়ে ঘড়ির সমন্বয়ে তাঁকে আধুনিক ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। ফ্যাশন বিশ্লেষকদের অনেকেই তাঁকে আধুনিক যুগের ‘জনি ডেপ’ বলে উল্লেখ করছেন।

জেনিফার লরেন্সের স্বচ্ছ ও শিয়ার গোল্ডেন গাউন ছিল সাহসী ও আত্মবিশ্বাসী এক স্টাইল স্টেটমেন্ট। অনেকের মতে, এই লুকটি ২০১৫ সালের মেট গালায় বিয়ন্সের পোশাকের স্মৃতি ফিরিয়ে এনেছে।

রেড কার্পেটে জুটি হিসেবে নজর কাড়েন এমিলি ব্লান্ট ও জন ক্রাসিনস্কি। লুই ভুতোর গাউনে এমিলিকে আধুনিক জ্যাকি ওনাসিসের মতো লাগছিল, আর ডলচে অ্যান্ড গাবানার কালো স্যুটে জন ছিলেন ক্লাসিক ও মার্জিত। তাঁদের উপস্থিতিকে অনেকেই আধুনিক দিনের বর-কনের সঙ্গে তুলনা করেছেন।

রোজ বায়ার্নের পান্না সবুজ গাউন ছিল এবারের অন্যতম আলোচিত পোশাক। ২১০ ঘণ্টার পরিশ্রমে তৈরি এই গাউনে ব্যবহৃত হয়েছে চার হাজার ৬৬০টিরও বেশি ক্রিস্টাল ও মুক্তা। রঙ ও কারুকাজের কারণে পোশাকটি আলাদা মাত্রা পেয়েছে।

নরওয়েজিয়ান অভিনেত্রী রেঁনেতে রেইন্সভে পরেছিলেন প্রায় আট লাখ পাথরের পুঁতিতে তৈরি একটি শিমারি পোশাক। নিকোলাস গ্যেসকিয়ারের ডিজাইনে তৈরি এই ড্রেসে হালকা মেকআপ ও গয়নাহীন লুক তাঁকে আরও আলাদা করে তুলেছে।

কেট হাডসন বেছে নেন ২০০৭ সালের ভিনটেজ আরমানি কালেকশনের একটি গাউন, যা রেড কার্পেটের জন্য নতুনভাবে সাজানো হয়। এই পোশাকে তাঁকে অনেকের কাছেই ‘আর্ট ডেকো’ দেবীর মতো লেগেছে।

ডলচে অ্যান্ড গাবানার স্যুটে প্যাট্রিক শোয়ার্জনেগার প্রমাণ করেছেন, পুরুষদের ফ্যাশনেও নতুনত্ব আনা সম্ভব। চশমা, টাই ও ছোট ব্রোচে তাঁর লুক ছিল আধুনিক ও আত্মবিশ্বাসী।

শ্যানেলের কালো ভেলভেট গাউনে আয়ো এদেবরি ছিলেন অনবদ্য। অফ-শোল্ডার এই পোশাকে মুক্তার বড় ব্রোচ ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, রেড কার্পেটে হাঁটেননি কাইলি জেনার, তবে অনুষ্ঠানের ভেতর থেকে শেয়ার করা সোনালি স্কাল্পটেড গাউনের ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ভোগ ও টুডে ডট কম

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img