Thursday, April 23, 2026
25 C
Dhaka

সন্তানের মানসিক সুস্থতা নিশ্চিতে যা করতে পারেন, বলছে ইউনিসেফ

আজকের ব্যস্ত জীবনে পড়াশোনা, কাজ ও অতিরিক্ত কার্যক্রমে ছুটতে গিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ছে। বাহ্যিক প্রয়োজনের খোঁজ নেওয়া হলেও সন্তানের মনের খবর নেওয়ার সময় অনেক সময়ই থাকে না। এর ফলে শিশুরা বাবা–মায়ের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না, আবার পরিবারের অন্যরাও অনেক সময় বুঝতে পারছে না শিশুটির মানসিক অবস্থার কথা। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর শরীরের মতো মনও অত্যন্ত সংবেদনশীল। বড়দের ব্যস্ততার চাপ সরাসরি পড়ে শিশুদের মনে, যা তাদের মানসিক সুস্থতাকে প্রভাবিত করে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনেও এর প্রভাব দেখা দেয়।

এই বাস্তবতায় শিশুদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘স্নেহময় ও যত্নশীল পরিবেশ একটি মজবুত ভিত্তি তৈরি করে। এটি আপনার শিশুকে সামাজিক ও আবেগীয় দক্ষতা অর্জনে সাহায্য করে, যা তাকে সুখী, সুস্থ ও পরিপূর্ণ জীবন যাপন করতে সহায়তা করবে।’

ইউনিসেফের পরামর্শ অনুযায়ী, সন্তানের মানসিক সুস্থতা বজায় রাখতে প্রথমেই তাকে আশ্বস্ত করা প্রয়োজন যে সে একা নয় এবং যেকোনো প্রয়োজনে বাবা–মা তার পাশে আছেন। শিশুদের বোঝাতে হবে, বড়দের জীবনেও এমন সমস্যা আসে যা একা সমাধান করা কঠিন, তাই সাহায্য চাওয়া স্বাভাবিক ও প্রয়োজনীয়। ছেলে হোক বা মেয়ে—সন্তানের সব আবেগ ও অনুভূতিকে সহজভাবে গ্রহণ করার কথাও বলা হয়েছে।

কিশোর বয়সী সন্তানদের ক্ষেত্রে তাদের মনের কথা প্রকাশে উৎসাহ দেওয়া, নিয়মিত যোগাযোগ রাখা এবং দিনটি কেমন কাটল—এসব নিয়ে গল্প করার ওপর গুরুত্ব দিয়েছে ইউনিসেফ। পাশাপাশি বয়স অনুযায়ী পর্যাপ্ত সময় ও ব্যক্তিগত পরিসর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউনিসেফ বলছে, এই বয়সে দুশ্চিন্তা, মানসিক চাপ বা বিষণ্নতা অনুভব করা খুবই স্বাভাবিক। নিজের অনুভূতি প্রকাশে শিশুরা অনেক সময় ভয় পায়, তাই তাদের সাহস দেওয়া জরুরি—নিজের কথা জানানো বা সাহায্য চাওয়া সঠিক কাজ। যদি সন্তান বাবা–মায়ের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য না বোধ করে, তবে পরিবারের অন্য কোনো সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, প্রিয় শিক্ষক, কোচ বা চিকিৎসকের সঙ্গে কথা বলতে উৎসাহিত করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া কোনো বিষয়ে সন্তান হতাশ হয়ে পড়লে তাকে একা না রেখে পাশে বসে সমাধানের পথ খুঁজে দেওয়ার পরামর্শ দিয়েছে ইউনিসেফ। সংস্থাটির মতে, এভাবেই সন্তানের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সম্ভব এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: ইউনিসেফ

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img