Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়–সমুদ্র আর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দেখে মুগ্ধ হয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নেপালি শিক্ষার্থীরা। অনুষদের আয়োজনে দেশভ্রমণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। শিক্ষার্থীদের ভাষায়, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এক দেশ।

১২ দিনব্যাপী এই শিক্ষাসফরে কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের শিক্ষার্থীরা সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও সেন্ট মার্টিন ভ্রমণ করেন। সফরে ৭ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬১ জন শিক্ষার্থী অংশ নেন। ভ্রমণ কার্যক্রম তত্ত্বাবধান করেন কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও অধ্যাপক ড. তরিকুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. মোহসেনা আক্তার এবং সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন।

ভ্রমণকালে নেপালি শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি পাহাড় ও সমুদ্রের বিশালতা এবং পাহাড়ি জনপদের জীবনধারা কাছ থেকে দেখার সুযোগ পান। প্রতিটি গন্তব্যে নতুন অভিজ্ঞতা তাঁদের সমৃদ্ধ করেছে বলে জানান শিক্ষার্থীরা।

নেপালি শিক্ষার্থী অশোক ঘিমেরে সাজেক সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘জীবনে প্রথমবারের মতো চাঁদের গাড়িতে ভ্রমণ করেছি। শুরুতে কিছুটা ভয় লাগলেও পুরো অভিজ্ঞতাটি ছিল আনন্দঘন ও উপভোগ্য।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ি সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন সাজেক।’ শীতল আবহাওয়ার কারণে পাহাড়ের চূড়ায় মেঘের ভেতর দিয়ে হাঁটার অনুভূতি তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।

বান্দরবান ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে নেপালি শিক্ষার্থী লাভরাজ আচারিয়া বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে দেবতাখুমে যাওয়া সম্ভব না হলেও সাঙ্গু নদীর পাড়ে হাইকিং ও জিপ লাইন উপভোগ করেছি। মেঘলায় কাটানো সময় ছিল বিশেষভাবে আনন্দদায়ক।’ তিনি জানান, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন।

অন্যদিকে নিতেশ কুমার যাদবের কাছে কাপ্তাই লেকের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। তিনি বলেন, এত বিশাল লেক তিনি আগে কখনো দেখেননি। লেকের বুকে নৌকা ভ্রমণ এবং সেখানকার মাছের স্বাদ তাঁর মনে দাগ কেটেছে।

সেন্ট মার্টিন ভ্রমণের স্মৃতি তুলে ধরে কপিল কে সি বলেন, ‘নীল সমুদ্র আর নিরিবিলি পরিবেশ মন ছুঁয়ে গেছে। স্কুবা ড্রাইভিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা, সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এবং রাতে সৈকতজুড়ে হাঁটার অনুভূতি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’ বাইক রাইড ও সাগরের মাছের স্বাদও তাঁর কাছে ছিল দারুণ অভিজ্ঞতা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...
spot_img

আরও পড়ুন

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...
spot_img