Friday, March 13, 2026
24.1 C
Dhaka

নিরাপদ ক্যাম্পাস গড়তে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু

নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর স্টুডেন্টস ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (SSN)’। সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি সহসভাপতি হিসেবে নির্বাচিত হন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. তাজিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রায়হান রহমত উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে ‘সোচ্চার’-এর সেক্রেটারি ড. মাহফুজুল হাসান সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি ক্যাম্পাসগুলোতে মানবাধিকার অ্যাক্টিভিজম জোরদার করা এবং নির্যাতনের ঘটনাগুলোর সঠিক নথিপত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ‘সোচ্চার’-এর প্রজেক্ট ম্যানেজার সুমাইয়া তামান্নাসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি মানবিক, নিরাপদ ও ভয়হীন শিক্ষাঙ্গন গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ মূলত ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, নির্যাতনের বিরুদ্ধে অ্যাডভোকেসি এবং তরুণ মানবাধিকারকর্মী তৈরির লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, জবিসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম চলমান রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img