Thursday, April 23, 2026
25 C
Dhaka

স্মার্টফোন স্লো হওয়ার প্রধান কারণগুলো

স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহার দিন দিন বাড়ছে। ব্যবহার সহজ হলেও মাঝেমধ্যে নানা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর সমস্যা হলো ডিভাইস হ্যাং হয়ে যাওয়া। হঠাৎ স্ক্রিন আটকে যাওয়া, অ্যাপ বন্ধ হয়ে যাওয়া বা ফোনের গতি কমে যাওয়ার মতো পরিস্থিতিতে দৈনন্দিন কাজ ব্যাহত হয়।

প্রযুক্তিবিদরা বলছেন, অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাং হওয়ার অন্যতম প্রধান কারণ হলো মেমোরির ওপর অতিরিক্ত চাপ। একসঙ্গে অনেকগুলো অ্যাপ চালু থাকলে এবং পর্যাপ্ত র‍্যাম না থাকলে ডিভাইসের গতি ধীর হয়ে যায়। বিশেষ করে ইন্টারনাল মেমোরিতে বেশি অ্যাপ ইনস্টল থাকলে সমস্যা আরও বেড়ে যায়।

অনেক সময় দীর্ঘদিন ধরে কুকিজ, ক্যাশ এবং লগ ফাইল পরিষ্কার না করলে সেগুলো মেমোরিতে জমে যায়। এতে স্টোরেজ জ্যাম হয়ে ডিভাইস হ্যাং করতে শুরু করে। পুরোনো বা ধীরগতির ডিভাইস হলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। পাশাপাশি ডিভাইসের সক্ষমতার তুলনায় ভারী গেম বা বড় অ্যাপ ব্যবহার করলেও হ্যাং হওয়ার আশঙ্কা থাকে।

সমস্যা কমাতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নতুন কোনো অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে সম্ভব হলে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে এবং ইন্টারনাল মেমোরি যতটা সম্ভব ফাঁকা রাখতে হবে। যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করা হয় না, সেগুলো আনইনস্টল করে র‍্যামের চাপ কমানো ভালো।

ডিভাইসের স্টোরেজ কম থাকলে ভারী অ্যাপ বা গেম চালানো এড়িয়ে চলা উচিত। নিয়মিত ক্যাশ ও অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করলে ফোনের কর্মক্ষমতা অনেকটাই স্বাভাবিক থাকে। এসব অভ্যাস গড়ে তুললে অ্যান্ড্রয়েড ডিভাইসের হ্যাং সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img