Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

প্রাচীন চীনের তাঁতেই লুকিয়ে ছিল আধুনিক কম্পিউটারের সূত্র

কম্পিউটার বলতে সাধারণত মানুষ ইলেকট্রনিক চিপ, বিদ্যুৎ ও আধুনিক সফটওয়্যারের কথাই বোঝে। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক এক আবিষ্কার সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধি থেকে উদ্ধার হওয়া প্রায় দুই হাজার বছর পুরোনো এক যন্ত্রকে আধুনিক কম্পিউটারের আদি রূপ হিসেবে বিবেচনা করছেন গবেষকরা। যন্ত্রটির নাম তি হুয়া জি, যা অলংকৃত তাঁত হিসেবেই বেশি পরিচিত। গবেষকদের মতে, এটি বাইনারি বা দ্বিমিক পদ্ধতিতে কাজ করত, যা বর্তমান ডিজিটাল প্রযুক্তির মূল ভিত্তি।

চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কাস্টের বিজ্ঞানীরা জানান, যন্ত্রটি আধুনিক কম্পিউটারের মতোই ইনপুট-আউটপুট ও প্রোগ্রামিং নীতিতে পরিচালিত হতো। ২০১২ সালে ছেংদু শহরের মেট্রো লাইন নির্মাণকাজ চলাকালে পশ্চিম হান রাজবংশের একটি সমাধি থেকে চারটি তাঁত যন্ত্রের মডেল উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক ও প্রকৌশল বিশ্লেষণের দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, যন্ত্রটি ছিল সম্পূর্ণ প্রোগ্রামেবল।

আধুনিক কম্পিউটারে যেমন সফটওয়্যার দিয়ে নির্দেশনা দেওয়া হয়, তেমনি এই প্রাচীন তাঁত যন্ত্রে সুতার নকশা সংবলিত প্যাটার্ন কার্ড ব্যবহার করা হতো। এই কার্ডগুলোর মাধ্যমেই নির্ধারিত হতো কোন সুতা ওপরে উঠবে আর কোনটি নিচে নামবে। একে গবেষকরা প্রাচীন প্রোগ্রামিংয়ের একটি কার্যকর উদাহরণ হিসেবে দেখছেন।

ডিজিটাল কম্পিউটারের ভাষা ০ ও ১-এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একইভাবে এই যন্ত্রে কোনো সুতা ওপরে উঠলে সেটিকে ১ এবং নিচে নামলে ০ হিসেবে গণ্য করা হতো। প্রায় ৯৬ লাখ সুতার সংযোগস্থল নিয়ন্ত্রণের মাধ্যমে জটিল নকশা তৈরি করা সম্ভব হতো, যা বর্তমান বাইনারি ক্যালকুলেশনের প্রাথমিক রূপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরে ধারণা ছিল, আধুনিক বিজ্ঞান ও কম্পিউটিংয়ের সূচনা ইউরোপেই হয়েছে। ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে নির্মিত এনিয়াককে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসেবে ধরা হয়। তবে কাস্টের গবেষণা বলছে, চীনা কারিগররা দুই হাজার বছর আগেই অটোমেশন ও তথ্য সংরক্ষণের কৌশল আয়ত্ত করেছিলেন। ইতিহাসবিদদের মতে, এই প্রযুক্তি সিল্ক রোড ধরে পারস্য হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে। ১২শ শতাব্দীতে ইতালির ভেনিসে এই ধরনের তাঁতের ব্যবহার শুরু হয়।

১৮০৫ সালে ফরাসি উদ্ভাবক জোসেফ ম্যারি জ্যাকোয়ার্ড এই ধারণা থেকেই পাঞ্চ কার্ড নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় তাঁত তৈরি করেন। পরবর্তীকালে এই পাঞ্চ কার্ড পদ্ধতিই উনিশ শতকের শুরুর দিকের কম্পিউটার প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়। কার্ল মার্ক্স তাঁর ক্যাপিটাল গ্রন্থে জ্যাকোয়ার্ড তাঁতকে বাষ্পীয় ইঞ্জিনের আগের সময়ের সবচেয়ে জটিল যন্ত্র হিসেবে উল্লেখ করেছিলেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৯৪৬ সালে এনিয়াক তৈরির প্রকল্পে অন্যতম প্রধান সদস্য ছিলেন চীনা বিজ্ঞানী ঝু চুয়ানজু। অনেক গবেষকের ধারণা, ঝু তাঁর লজিক্যাল স্ট্রাকচার ডিজাইনে প্রাচীন চীনা তাঁত প্রযুক্তি এবং আই চিং দর্শনের বাইনারি চিন্তার অনুপ্রেরণা কাজে লাগিয়েছিলেন।

চীনের বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক ওয়াং ইউশেং বলেন, এই তাঁত যন্ত্রটি শুধু বস্ত্রশিল্পের একটি সরঞ্জাম নয়; এটি প্রাচীন প্রোগ্রামিং চিন্তা ও যান্ত্রিক বুদ্ধিমত্তার এক অনন্য নিদর্শন। আধুনিক তথ্যপ্রযুক্তির মৌলিক নীতিগুলো গড়ে ওঠার পেছনে এই প্রযুক্তির ভূমিকা নতুনভাবে মূল্যায়নের দাবি রাখে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার...
spot_img

আরও পড়ুন

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস বয়সী এক শিশুর মরদেহ ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩...
spot_img