Monday, June 22, 2026
33.3 C
Dhaka

দুটি ছোট্ট সংবাদ আর (চলবে)

সকাল বেলা চা খেতে খেতে আয়েশ করে পত্রিকা পড়েন আকবর সাহেব, খুব ভোরে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা শেষে রুটি-মাখন খেয়ে পত্রিকা নিয়ে রকিং চেয়ারে দুলতে দুলতে আয়েশ করে চায়ের কাপে চুমুক দেয়া অভ্যাস।

ইদানিং সুমনা বেগমের দৈনিক কাজকর্মে আকবর সাহেব একটু অবাক হন, সব কাজেই একটু ঢিলে ভাব, চা দিয়েছে ঠান্ডা, সকালে নিজেই রুটিতে মাখন লাগিয়ে দিতেন, তাও দেন নি। ব্যবসায়ী মানুষ তিনি, সকালটা পরিবারের সাথে কাটালেও দশটার থেকে রাত বারোটা পর্যন্ত বাড়ির বাহিরে থাকতে হয়, দুই ছেলে রয়েছে তার, সবাই পড়াশোনা করেন, সুখের সংসার। হটাৎ চা খেতে খেতেই চোখে পড়ে খবরটা, প্রথম পৃষ্ঠায় লেখা গতকাল বাড্ডায় পারিবারিক কলহের কারনে বাবা জামাল শেখ(৩৮) আর কন্যা(৯) জিদনী হত্যা, বাহ! আকবর সাহেব একবার আঁতকে উঠলেন, নিচেই একই সাথে আরেকটা খবর কাকরাইলে নাকি মা ছেলে একসাথে খুন, পারিবারিক সমস্যার কারণেই। তিনি চায়ের কাপে চুমুক দেন, ভাবেন একটা পরিবার, পরিবারে থাকে একটা বন্ধন, সবার জন্যই নিশ্চই আলাদা আবেগ কাজ করার কথা। তার প্রথম ছেলে আসাদ যখন আসে পৃথিবীতে তিনি আর সুমনা তো হাউমাউ করে কেঁদেই দিয়েছিলেন আনন্দে, আবার আশফাক এর যখন সাইকেল ধাক্কায় পা মচকে গেল, তিনি বাবা বলেই হয়ত টের পেয়েছেন নিজের ভেতরে কোথাও হয়ত মোচড়ামুচরি শুরু হয়ে গিয়েছে। পত্রিকা উল্টালেন বিস্তারিত খবর পড়ার জন্য। ৩৮ বছর বয়সের জামাল শেখ ছিলেন গাড়ির ড্রাইভার। আর্জিনা বেগমের সাথে বিয়ে হয়েছিল বছর বারো আগে, শুরুতে পরিবার সমস্যা করলেও পরে নাকি ঠিক হয়ে গিয়েছিল, জামাল শেখ গাড়ি চালান, সুদের কারবার করেন, আবার পরিবারের বাহিরে একজন মানুষকেও বাসা সাবলেট দিয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে লোকটি গায়েব। আর্জিনা বেগমের কথায় ঘরে চারজন ডাকাত এসেছিল, তাকে অজ্ঞান করে স্বামী আর কন্যাকে হত্যা করে চলে গিয়েছে। ঘরে আর কোন সমস্যা নেই, টাকা পয়সা চুরি, লকার ভাঙা কিংবা আর কিছু।আসল ঘটনা আন্দাজ করা যায়। খালি দুটি খুন। পত্রিকায় ছোট নয় বছরের জিদনীকে দেখে আকবর সাহেব মনে মনে ভাবেন, আহারে মা, এত ফুটফুটে চেহারার একটা বাচ্চারে নেকড়ে ছাড়া কেউ ছোঁয়ার সাহস পাবে না। কি সুন্দর মায়াকাড়া চেহারা। তিনি চায়ের কাপে আবার চুমুক দেন, ঠান্ডা হয়ে গেছে চা। কিন্তু খেয়াল নেই। গত পরশুদিনের কাকরাইলে মা ছেলে হত্যার খবর সামনে, শামসুন্নাহার আর তার ছোট ছেলে সাজেদুল করিমের বাবা করিম সাহেব ছিলেন আদার ব্যাপারী, আদার ব্যাপারী এখন জাহাজের ব্যবসা না করলেও অনেক অনেক ক্ষমতা রাখেন, রাখেন তিনজন স্ত্রীও। প্রথম স্ত্রী শামসুন্নাহারের নামে ছিল বাড়ি, দোকান, কোল্ডস্টোরেজ। করিম সাহেব অনেকদিন ধরেই চাপ দিচ্ছিলেন ফিরিয়ে নিতে।

আচ্ছা, তাহলে বন্ধনে জড়ায় কেন মানুষ এই যদি শেষ হয়।

যাই হোক, চা শেষ, কাপটাও নিয়ে যায়না ইদানিং সুমনা বেগম, তিনি উঠে রান্নাঘরের দিকে এগুলেন, হটাৎ বেডরুমের পাশ দিয়ে যাবার সময় মনে হলো তার স্ত্রী কারো সাথে কথা বলছেন হেসে হেসে, আত্মীয়-স্বজন যে না, কথা শুনেই বোঝা যাচ্ছে,হটাৎ হটাৎ হাসিতে ভেঙে পড়ছেন সুমনা বেগম, কথার মাঝে বারবার আদুরে আদিখ্যেতা দেখাচ্ছেন। দরজা লক করা ভিতর থেকে, আকবর সাহেব ডিস্টার্ব করলেন না, তিনি বেশ বুঝতে পেরেছেন সবকিছু। কয়দিন আগে যখন দেখলেন পত্রিকায় দারুস সালাম এ দুই ছেলে আর মা মিলে সম্পত্তির জন্য বাবাকে খুন করে ফেলেছেন, ফেব্রুয়ারি মাসেও মালিবাগে স্ত্রীর হাতে স্বামী খুন, এই গত ছাব্বিশ তারিখেও তো এক স্ত্রী স্বামীকে খুন করে ফেলেছেন। আকবর সাহেবের মাথা গরম হতে শুরু করে, চায়ের কাপ ধরা হাত থরথর করে কাঁপতে থাকে। তিনি মনে মনে অংক কষতে শুরু করেন, নিজের ছবি পত্রিকায় দেখতে চান না বলেই রান্নাঘরে চায়ের কাপ রেখে ছুরিটা নিয়ে দরজার পাশে বসে রইলেন চুপ করে।
লেখা: ফিদা আল মুগনি

তথ্য-প্রথম আলো 3,11,17

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img