Monday, April 20, 2026
28 C
Dhaka

ফেলানী হত্যাকাণ্ডের ১৫ বছর পর সীমান্তরক্ষী বাহিনীতে তার ভাই

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সদস্য ও বহুল আলোচিত ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বলেছেন, ‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করার কাজ করব আমি।’ বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে শপথ গ্রহণের পর বুধবার (১৪ জানুয়ারি) তিনি এ কথা বলেন।

২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন। হত্যার পর তার মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই ঘটনার প্রায় ১৫ বছর পর তার ছোট ভাই আরফান হোসেন বিজিবিতে যোগ দিয়ে সীমান্ত রক্ষার দায়িত্ব নিলেন।

বুধবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী বীর-উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় আরফান হোসেনসহ ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণার্থীরা আনুষ্ঠানিকভাবে বিজিবির সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন।

কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরফান হোসেন বলেন, ‘২০১১ সালে আমার বয়স তখন ৬-৭ বছর হবে। তখন আমার বড় বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এর পর থেকেই আমার মা-বাবার ইচ্ছা ছিল আমি যেন এই বাহিনীতে যোগদান করতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি। সেই লক্ষ্য নিয়েই আমি নিজেকে গড়ে তুলি এবং বিজিবিতে আসি।’

তিনি জানান, তাদের পরিবারে তিন ভাই ও দুই বোন রয়েছে। ২০২২ সালে স্থানীয় নাখারগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি এবং ২০২৪ সালে একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। বিজিবির সার্কুলার প্রকাশ হলে আবেদন করেন আরফান। প্রাথমিক বাছাই শেষে টানা চার মাস কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

আরফান আরও বলেন, ‘সীমান্তে আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আর আজ আমি সীমান্তরক্ষী বাহিনীর একজন সৈনিক। আমি চাই না, আমার বোনের মতো আর কোনো মা-বাবা তাদের সন্তান হারাক, কোনো ভাই-বোন স্বজন হারাক। সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে আর কোনো বোন বা সন্তানের এমন নির্মম পরিণতি না হয়।’

তিনি বলেন, দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বিপন্ন হলেও তিনি পিছপা হবেন না এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

এদিকে কুচকাওয়াজ শেষে প্যারেড মাঠেই আরফান হোসেনের খোঁজখবর নেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দকী। এ সময় তিনি আরফানের মা-বাবার বিষয়েও খোঁজ নেন এবং নবীন এই সদস্যকে উৎসাহ দেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img