Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

এলপিজির আকাশছোঁয়া দামে নাকাল নগরবাসী

রাজধানীতে তীব্র গ্যাস সংকটের মধ্যে আবারও তিতাস গ্যাসের বিতরণ লাইনে লিকেজ দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণে গতকাল রাজধানীর উত্তরার গ্যাসের মূল বিতরণ লাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই সপ্তাহের ব্যবধানে ঢাকার গ্যাস বিতরণ ব্যবস্থায় এটি তৃতীয় দুর্ঘটনা।

এদিকে চলমান এলপিজি সংকটও কমেনি। বরং কিছু এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। ১২ কেজির ১ হাজার ৩০৬ টাকার সিলিন্ডার কোথাও কোথাও তিন হাজার টাকায় কিনতে হচ্ছে। সবচেয়ে বড় দুর্ভোগ হচ্ছে, বেশি দাম দিয়েও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে রাজধানীর হাজারো ঘরে কার্যত চুলা জ্বলছে না।

গ্যাস না থাকায় অনেকেই বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা বা ইনডাকশন কুকারের দিকে ঝুঁকছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এসব যন্ত্রও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। মিরপুর ১০-এর বাসিন্দা পরশ আহমেদ জানান, ১০ দিন ধরে তাঁদের বাসায় গ্যাস নেই। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। ঢাকার বছিলা এলাকার বাসিন্দা দেলওয়ার হোসেন বলেন, তিন দিন আগে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। এরপর নিজের এলাকা থেকে শুরু করে মোহাম্মদপুর ঘুরেও একটি সিলিন্ডার জোগাড় করতে পারেননি। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে একটি ইনডাকশন কুকার কিনতে হয়েছে, সেটিও কয়েকটি দোকান ঘুরে বেশি দামে।

বারবার দুর্ঘটনায় বিপর্যস্ত বিতরণ ব্যবস্থা
তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, উত্তরা টঙ্গী ব্রিজের কাছে এক শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের একটি ভাল্‌ভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। গতকাল রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, লিকেজের কারণে উত্তরার ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন শাটডাউন করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

তিতাসের তথ্যমতে, এই ধরনের ভাল্‌ভ পাইপলাইনে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এবং বিতরণ লাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এগুলো বসানো থাকে। একটি ভাল্‌ভ বিকল হলে পুরো এলাকার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

তবে নগরবাসীর বাস্তব অভিজ্ঞতা বলছে, এই সাময়িক সমস্যাই এখন নিয়মিত ভোগান্তিতে পরিণত হয়েছে। গত এক মাস ধরে ঢাকাজুড়ে পাইপলাইনের গ্যাসে ভয়াবহ স্বল্পচাপ চলছে। দিনের বেশির ভাগ সময়ই চুলায় আগুন জ্বলে না। তার ওপর একের পর এক দুর্ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এর আগে ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে গ্যাস পাইপলাইনে ছিদ্র দেখা দিলে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়। এর প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এরপর ১০ জানুয়ারি গণভবনের সামনে একটি ভাল্‌ভ বিস্ফোরণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই দিন রাতে নতুন ভাল্‌ভ বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও গ্রাহকদের ভোগান্তি ছিল চরমে।

বিশেষজ্ঞদের মতে, একের পর এক দুর্ঘটনা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে ঢাকার গ্যাস বিতরণ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। সংকট থেকে উত্তরণে শুধু তাৎক্ষণিক মেরামত নয়, পুরো বিতরণ নেটওয়ার্কের টেকসই সংস্কার এখন জরুরি।

এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, ‘তিতাসের বিতরণ ব্যবস্থা জীর্ণ। এর মধ্যেই চুরি বেড়ে গেছে। তাই প্রায়শই দুর্ঘটনা ঘটছে।’ তিনি জানান, গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের চেষ্টা চলছে।

দীর্ঘায়িত হচ্ছে এলপিজি ভোগান্তি
মাসখানেক ধরে চলা এলপিজি সংকট এক সপ্তাহের মধ্যেই কেটে যাবে—গত সপ্তাহে ব্যবসায়ী ও সরকারের পক্ষ থেকে এমন আশার কথা বলা হলেও বাস্তবে তা হয়নি। বরং এলাকা ভেদে সিলিন্ডারের দাম আরও বেড়েছে। একজন এলপিজি ব্যবসায়ী জানান, সহসা এই নৈরাজ্য কমার সম্ভাবনা কম। তাঁর মতে, ফেব্রুয়ারিতে গিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। চলতি মাসে একটি জাহাজ এলপি গ্যাসের উপাদান নিয়ে দেশে আসার কথা রয়েছে, সেটি এলে ভোগান্তি কিছুটা কমতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img