Thursday, March 19, 2026
21 C
Dhaka

ইসলামে আত্মহত্যার শাস্তি ও ফলাফল

ইসলামিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা এক মহাপাপ, তবে এটি কুফর নয়। কেউ যদি কালেমা পড়ে আত্মহত্যা করে, তার মানে হলো সে জীবনের শেষ মুহূর্তে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে। কিন্তু একই সঙ্গে তার মৃত্যুর কারণ আল্লাহ তাআলার অবাধ্যতা ও নির্দেশ লঙ্ঘনের মাধ্যমেও ঘটেছে। ফলে সে চিরজাহান্নামী হবে না, তবে আল্লাহর নির্দেশ লঙ্ঘনের শাস্তি ভোগ করতে হবে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আত্মহত্যা নিষিদ্ধ করেছেন এবং বলেছেন, তোমরা নিজেরা নিজদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর অত্যন্ত দয়াময়। (সুরা নিসা: ২৯) আত্মহত্যা অন্যান্য বড় পাপের তুলনায় ভয়াবহ, কারণ এতে আল্লাহর ওপর ভরসাহীনতা প্রকাশ পায় এবং আল্লাহর রহমত থেকে দূরে থাকা মানে বান্দা পুনরায় ক্ষমা প্রার্থনার সুযোগ হারায়।

বিভিন্ন হাদিসে আত্মহত্যার কঠোর শাস্তির উল্লেখ রয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সে অস্ত্র হাতে নিয়ে জাহান্নামে তার পেটে আঘাত করতে থাকবে; বিষপান করলে জাহান্নামের আগুনে বিষ পান করতে থাকবে; পাহাড় থেকে নিক্ষেপ করলে চিরকাল সেই পাহাড় থেকে নিচে গড়িয়ে আগুনে পতিত হবে। (সহিহ মুসলিম: ১০৯)

হাসান বসরি (রহ.) বর্ণনা করেন, জুনদুব (রা.) হাদিস শুনিয়েছিলেন, এক ব্যক্তি শরীরে জখম নিয়ে আত্মহত্যা করলে আল্লাহ্ তাআলা বললেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সঙ্গে তাড়াহুড়া করেছে, ফলে তার জন্য জান্নাত হারাম করা হলো। (সহিহ বুখারি: ১৩৬৪)

এ সব হাদিস ও কোরআনের আয়াত থেকে স্পষ্ট যে, আত্মহত্যা মহাপাপ এবং এই পাপের কারণে আখেরাতে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শিশুদের মানসিক বিকাশে ধর্মীয় চর্চার ভূমিকা

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার...

মানসিক চাপ কমাতে খেলাধুলার ভূমিকা

শৈশবের দৌড়ঝাঁপ, খেলাধুলা ও কল্পনার জগৎ বড় হওয়ার সঙ্গে...

ধ্বংসের মধ্যেও অটুট বিশ্বাস

দীর্ঘ সংঘাত ও ধ্বংসের মধ্যেও গাজার মানুষের মনোবল ভাঙেনি—তারই...

ঘরেই তৈরি করুন মজাদার কোরমা

বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে...

সালথায় উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে...

দলীয়করণের পুরোনো ধারা ফেরার আশঙ্কা

জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি...

ঘন্টেশ্বরে পুণ্যস্নান ঘিরে তিন দিনের মেলা

বরিশালের উজিরপুর উপজেলার ঘন্টেশ্বর গ্রামে শুরু হয়েছে বারুণী স্নান...

বিড়ালের চোখে লুকানো বৈজ্ঞানিক রহস্য

রাতের গভীর অন্ধকারে বিড়ালের চোখ হঠাৎ জ্বলজ্বল করে ওঠে—এই...

ভিডিও ছড়ানোর পর হাতিয়ার ইউএনওকে ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ...

মানবপাচার চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে অপহরণের দেড় মাস পর মালয়েশিয়ায় পাচার হওয়া দুই...

সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন মাশরুম

একসময় অচেনা খাদ্য হিসেবে পরিচিত মাশরুম এখন দেশের খাবারের...

শাওয়ালের চাঁদ দেখা নিয়ে প্রস্তুতি

বাহরাইনে চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ...

বিলেরকাদায় জীববৈচিত্র্যের চিত্র

ডিম্বাকার একটি বিলজুড়ে এখন আমন ধানের কচি চারা। মাঘ...

২৮ রমজানে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা

ইতিহাসের ধারায় ২৮ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন, যা মুসলিম...
spot_img

আরও পড়ুন

শিশুদের মানসিক বিকাশে ধর্মীয় চর্চার ভূমিকা

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা নিয়ে আসে। এই সময়টি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয়, শিশুদের মধ্যেও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার...

মানসিক চাপ কমাতে খেলাধুলার ভূমিকা

শৈশবের দৌড়ঝাঁপ, খেলাধুলা ও কল্পনার জগৎ বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের জীবন থেকে হারিয়ে যায়। দায়িত্ব, ব্যস্ততা ও গাম্ভীর্যের ভিড়ে খেলাধুলাকে অনেকেই শুধু শিশুদের...

ধ্বংসের মধ্যেও অটুট বিশ্বাস

দীর্ঘ সংঘাত ও ধ্বংসের মধ্যেও গাজার মানুষের মনোবল ভাঙেনি—তারই এক প্রতীক হয়ে উঠেছে কোরআন তেলাওয়াতের আয়োজন। চারদিকে ধ্বংসস্তূপ আর যুদ্ধের শব্দের মাঝেও ধর্মীয় চর্চা...

ঘরেই তৈরি করুন মজাদার কোরমা

বিশেষ দিন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নধর্মী খাবার পরিবেশন করতে চাইলে বিফ কোরমা হতে পারে একটি দারুণ পছন্দ। মসলা ও নরম মাংসের সমন্বয়ে তৈরি এই...
spot_img