Thursday, September 17, 2026
27 C
Dhaka

প্রাথমিক মহাবিশ্বের গোপন শক্তির খোঁজে নতুন গ্যালাক্সি ক্লাস্টার

গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সি পুঞ্জ নিয়ে নতুন গবেষণা মহাবিশ্বের বিবর্তন বিষয়ে বিজ্ঞানীদের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি আবিষ্কৃত এসপিটি২৩৪৯–৫৬ নামের গ্যালাক্সি ক্লাস্টারটি বিগ ব্যাংের ১৪০ কোটি বছর পরও এত তাপমাত্রায় জ্বলছে, যা পূর্বে ধরা ধারণার পাঁচ গুণ বেশি। এতদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন, এ ধরনের চরম উত্তাপ শুধু অনেক পরে গঠিত ও স্থিতিশীল গ্যালাক্সি ক্লাস্টারের ক্ষেত্রে দেখা যায়। নতুন আবিষ্কারের আলোকে দেখা যাচ্ছে, মহাবিশ্বের আদি সময়কাল অনেক বেশি বিস্ফোরক এবং ঘটনাবহুল ছিল।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক দাজি ঝো জানান, ‘মহাজাগতিক ইতিহাসের শুরুর দিকে এত উত্তপ্ত পরিবেশ আমরা আশা করিনি। শুরুতে আমি নিজেই এই সংকেত নিয়ে সন্দিহান ছিলাম। এটি বাস্তবে হওয়ার জন্য অনেক বেশি শক্তিশালী ছিল। কয়েক মাসের যাচাই–বাছাইয়ের পর আমরা নিশ্চিত হয়েছি, গ্যাসটি আমাদের পূর্বাভাসের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি উত্তপ্ত। বর্তমান সময়ের অনেক পরিণত ক্লাস্টারের চেয়ে বেশি শক্তিশালী।’

গ্যালাক্সি ক্লাস্টার মহাবিশ্বের বৃহত্তম বস্তুগুলোর মধ্যে একটি। এদের মহাকর্ষ শক্তি হাজার হাজার গ্যালাক্সি, অদৃশ্য ডার্ক ম্যাটার এবং অত্যন্ত উত্তপ্ত গ্যাসের মেঘকে ধরে রাখে। গ্যাসটি প্লাজমা আকারে থাকে এবং এর তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। এ ধরনের গ্যাস পূর্বে মনে করা হত তরুণ ক্লাস্টারের ধীরে ধীরে সংকোচনের মাধ্যমে উত্তপ্ত হয়। তবে আলমা টেলিস্কোপ ব্যবহার করে সম্প্রতি দেখা গেছে, এসপিটি২৩৪৯–৫৬ ক্লাস্টারটি প্রায় ১,২০০ কোটি বছর আগে অনাকাঙ্ক্ষিত ও অপরিণত অবস্থায়ও বিশাল আকারের ছিল।

এই ক্লাস্টারের কেন্দ্রের বিস্তৃতি পাঁচ লাখ আলোকবর্ষ, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশের ডার্ক ম্যাটার হ্যালোর সমান। এতে ৩০টির বেশি অতি সক্রিয় গ্যালাক্সি রয়েছে, যা আমাদের গ্যালাক্সির তুলনায় পাঁচ হাজার গুণ দ্রুতগতিতে নক্ষত্র সৃষ্টি করছে। ডালহৌসি ইউনিভার্সিটির বিজ্ঞানী স্কট চ্যাপম্যান বলেন, ‘আবিষ্কৃত তিনটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল ক্লাস্টারের তরুণ অবস্থাতেও আশ্চর্যজনকভাবে শক্তি বিকিরণ করছিল এবং তার চারপাশের পরিবেশকে প্রভাবিত করছিল। এই ব্ল্যাক হোলগুলো ক্লাস্টারের বিকাশকে একটি নির্দিষ্ট রূপ দিচ্ছিল।’

সুপারম্যাসিভ ব্ল্যাক হোল সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে এবং এক্স-রে বিকিরণ ছাড়ে। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, মহাবিশ্বের প্রাথমিক সময়ে অনেক ব্ল্যাক হোল এমনভাবে গঠিত হয়েছে যে, তারা তাদের হোস্ট গ্যালাক্সির তুলনায় দ্রুত বিকশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img