Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

তাহসান–রোজার বিচ্ছেদের কারণ কী, যা জানা যাচ্ছে?

হঠাৎ করেই শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের খবর। ঘরোয়াভাবে বিয়ে হলেও এই দম্পতিকে দর্শক-ভক্তরা ইতিবাচকভাবেই গ্রহণ করেছিলেন। তবে বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনের ইতি টানার খবরে আবারও শোবিজ অঙ্গনে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

গত বছরের ৪ জানুয়ারি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দ্বিতীয়বারের মতো সংসার শুরু করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। শুরুর দিকে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস দেখা গেলেও সময়ের সঙ্গে সেই সম্পর্কে ফাটল ধরে। বিচ্ছেদের বিষয়টি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান।

তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও নতুন কাজ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন তিনি।

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। প্রেমের পর বিয়ে হলেও দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময়টা তুলনামূলকভাবে কম ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো। ফলে সম্পর্কের ভেতরের টানাপোড়েন দ্রুতই প্রকট হয়ে ওঠে।

তাহসান বিচ্ছেদের বিষয়টি সামনে আনলেও রোজা এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করতে দেখা গেছে তাকে। এতে অনেকের ধারণা ছিল, তাদের সম্পর্ক এখনো স্বাভাবিক রয়েছে। তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, বাস্তব চিত্র ছিল ভিন্ন।

নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় স্পষ্ট পার্থক্য দেখা দেয়। তাহসান আগের চেয়ে আরও ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে চেয়েছিলেন। সে লক্ষ্যেই তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত থাকার সিদ্ধান্ত নেন। সংসারকেই অগ্রাধিকার দিতে চেয়েছিলেন তিনি।

অন্যদিকে, বিয়ের পর রোজার পরিচিতি ও সামাজিক পরিসর বেড়ে যায়। নতুন এই বাস্তবতাকে তিনি উপভোগ করছিলেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে। শুরুতে সেই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও একসময় মতের অমিল প্রকট হয়ে ওঠে।

ঘনিষ্ঠ মহলের দাবি, কাউকে দোষারোপ না করে পারস্পরিক সম্মান বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তাহসান ও রোজা। জানা গেছে, গত বছরের শেষ দিকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম...

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত...
spot_img

আরও পড়ুন

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন নয়। অনেক সময় আপনজনের কাছ থেকেই মানুষ অবহেলা, অপবাদ, মানসিক আঘাত বা ক্ষতির মুখোমুখি হয়।...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ না হওয়ায় অনেকে তা ফ্রিজে সংরক্ষণ করে পরে গরম করে খান। তবে পুষ্টিবিদদের মতে, এ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘ইউজারনেম’ সুবিধা। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর...
spot_img