Thursday, June 4, 2026
30.1 C
Dhaka

এইচএসসি নির্বাচনী পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ২০২৬ সালের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা পেছানোর দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর শিক্ষাবোর্ড চত্বরে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা জানান, নির্বাচনী পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে অন্তত ২০ থেকে ২৫ দিন সময় দেওয়া হলে তারা মানসিক ও অ্যাকাডেমিক প্রস্তুতি নিতে পারবেন। শীতকালীন অবকাশে অনেক শিক্ষার্থী নিজ নিজ গ্রামে চলে যাওয়ায় সবাই এখনো একত্রিত হতে পারেননি বলে দাবি করেন তারা। গ্রাম থেকে ফিরে সবাইকে সমান সুযোগে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

সাদ্দাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা চাই সবাই একসঙ্গে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে। এতে আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গুছিয়ে নেওয়া সহজ হবে।

বিক্ষোভে আব্দুর রাজ্জাক কলেজের জাহিন মির্জা এবং এমএমসি কলেজের তানভীর ইসলাম ও সামিসহ যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান, সময় সংকটের কারণে অনেক শিক্ষার্থী এখনো পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারেননি, যা ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে যশোর শিক্ষাবোর্ডের কন্ট্রোলার প্রফেসর ড. আব্দুল মতিন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ডের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img