Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি। মসৃণ ও কোমল ত্বক পেতে সঠিক সৌন্দর্যচর্চা গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো কিছু সাধারণ জিনিস ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমন পাঁচটি জিনিস, যা মুখের ত্বকের জন্য ক্ষতিকর।

প্রথমত, স্টেরয়েডজাতীয় ক্রিম। স্টেরয়েড একধরনের ওষুধ, যা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। অনেকে ত্বক লালচে বা ফুলে গেলে ওষুধের দোকান থেকে ক্রিম বা মলম কিনে ব্যবহার করেন। এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড প্রয়োগ করলে ত্বক পাতলা হয়ে যায়, ব্রণ দেখা দিতে পারে এবং অন্যান্য ত্বকজনিত সমস্যা দেখা দেয়।

দ্বিতীয়ত, অতিরিক্ত গরম পানি। মুখ ধোয়ার জন্য খুব গরম বা খুব ঠান্ডা পানি ব্যবহার উভয়ই ক্ষতিকর। অতিরিক্ত গরম পানি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে, যার ফলে ত্বকের গ্রন্থিগুলো বেশি তেল নিঃসরণ করতে থাকে এবং ব্রণ দেখা দেয়।

তৃতীয়ত, বডি লোশন। শরীরের ত্বকের জন্য তৈরি লোশন মুখে ব্যবহার করা উচিত নয়। এই লোশনগুলো তুলনামূলক ভারী হয় এবং মুখের ছিদ্রগুলো বন্ধ করতে পারে। এছাড়া সুগন্ধি লোশনের কিছু উপাদান মুখের ত্বকে চুলকানি, লালচে ভাব বা ফোলা সৃষ্টি করতে পারে।

চতুর্থত, নেইল পলিশ রিমুভার। নেইল পলিশ রিমুভারে অ্যাসিটোনসহ কড়া রাসায়নিক থাকে, যা মুখের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। মেকআপ তোলার জন্য সবসময় নিয়মিত ও সঠিক মেকআপ রিমুভার ব্যবহার করা উচিত।

পঞ্চমত, আঠা। সামাজিক যোগাযোগমাধ্যমে আঠা ব্যবহার করে মুখ পরিষ্কার করার প্রচলন দেখা যায়। কিন্তু এটি ত্বককে পরিষ্কার করে না বরং ক্ষতি করতে পারে। আঠা তোলার সময় ত্বকের রক্তনালি ছিঁড়ে যেতে পারে এবং ত্বকের কোনো স্তরও উঠে যেতে পারে, যা ত্বকের জন্য মারাত্মক।

মুখের ত্বকের যত্নে সঠিক পদ্ধতি মেনে চলা এবং উপযুক্ত উপকরণ ব্যবহার করা অপরিহার্য। ভুল জিনিস ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার পাশাপাশি স্থায়ী সমস্যা সৃষ্টি হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে বুধবার সকাল...

তামাক নিয়ন্ত্রণে জোরদার অভিযানের সুপারিশ

দেশের গণপরিবহনগুলোতে ধূমপানের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে এক...

ভিসা অপব্যবহার ঠেকাতে নতুন নীতির ঘোষণা

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান...

খামেনির উত্তরসূরি নিয়ে জল্পনা, সামনে এল মোজতবার নাম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার...

লেবাননের দক্ষিণে উত্তেজনা তীব্র, ইসরায়েলের নতুন সতর্কবার্তা

লেবাননের দক্ষিণাঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকায় এক ডজনের বেশি...

চাটনির সঙ্গে পরিবেশনে বাড়বে স্বাদ

বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করা যায়...

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের...

কুমিল্লার গোমতী চরে সূর্যমুখীর সৌন্দর্য

কুমিল্লার গোমতী নদীর চরে এখন সূর্যমুখী ফুলের বিস্তীর্ণ খেত,...

সুবহে সাদিকের পর খেলে রোজা হবে কি

রোজার সেহরি দেরিতে খাওয়া মোস্তাহাব হলেও সুবহে সাদিক শুরু...

অতিথি আপ্যায়নে রুটির ভেতর মসলাদার কিমা

ঈদের দুপুর বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদের পদ রাখতে...
spot_img

আরও পড়ুন

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে...

রমজানে নবীজির ইবাদতের রূপরেখা

রমজান মাসকে আত্মশুদ্ধি ও সংযমের অনন্য সময় হিসেবে দেখিয়েছেন নবী কারিম সা. তার জীবনাচরণে রমজানের দিন ও রাত ছিল সুশৃঙ্খল ইবাদত, দায়িত্ববোধ ও মানবিকতার...

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় মনোনয়নপ্রত্যাশীরা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে বিএনপির অন্তত ৯ জন নারী নেত্রী সক্রিয় তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় ও স্থানীয়...

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ...
spot_img