Sunday, April 26, 2026
32 C
Dhaka

সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন, ইসলামের নির্দেশনা

সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ নাম নির্বাচনকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে উম্মতকে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। তিনি যেমন ভালো নাম বাছাইয়ের উৎসাহ দিয়েছেন, তেমনি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে কঠোরভাবে সতর্ক করেছেন। বাস্তব জীবনে অসুন্দর নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখার মাধ্যমে তিনি নিজেই এর দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইসলামে সুন্দর নাম রাখার গুরুত্বের আরেকটি বড় কারণ হলো হাশরের ময়দান। সেদিন পূর্বাপর সব মানুষ একত্রিত হবে এবং প্রত্যেক ব্যক্তিকে তার নিজের নাম ও তার বাবার নামসহ ডাকা হবে। এ বিষয়ে হজরত আবুদ দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ

অর্থ: কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে—অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ।

এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, নাম শুধু পার্থিব পরিচয়ের জন্য নয়, বরং আখিরাতের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তাই নাম নির্বাচনের ক্ষেত্রে অবহেলা করার সুযোগ নেই।

একই সঙ্গে একজন মুসলিমের সঙ্গে আরেকজন মুসলিমের পারস্পরিক পরিচয় ও নাম জানা ঈমানি ভালোবাসা এবং ভ্রাতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। এজন্য এমন নাম রাখা উচিত নয়, যা উচ্চারণে অস্বস্তিকর বা বলতে লজ্জাবোধ হয়। ইয়াযীদ ইবনে নাআমা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا آخَى الرّجُلُ الرّجُلَ فَلْيَسْأَلْهُ عَنْ اسْمِهِ وَاسْمِ أَبِيهِ وَمِمّنْ هُوَ، فَإِنّهُ أَوْصَلُ لِلْمَوَدّةِ

অর্থ: কেউ যখন অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে চায়, তখন সে যেন তার নাম, তার বাবার নাম ও বংশের কথা জিজ্ঞেস করে। এতে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও গভীর হয়।

উপরের রেওয়ায়েতসমূহ থেকে প্রতীয়মান হয়, সন্তানের সুন্দর নাম রাখা পিতা-মাতার অবশ্যকর্তব্য এবং এটি সন্তানের প্রতি মা-বাবার প্রথম অধিকার। কখনো কোনো কারণে যদি মন্দ বা অসুন্দর নাম রাখা হয়ে যায়, তাহলে তা পরিবর্তন করে সুন্দর নাম রাখা উচিত। এটিই নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।

সূত্র: আবু দাউদ, তিরমিজি

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের...

হজের আগে নিয়ত বিশুদ্ধ করবেন যেভাবে

হজে যাওয়ার আগে কেবল শারীরিক প্রস্তুতিই যথেষ্ট নয়, সমান...

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে...

রাতের বাসযাত্রায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল লাশ

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ...
spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায় এমন কাজ হয়ে যায় যা অন্তরকে ভারী করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দেয়।...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। র‍্যাবিস ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে, যা...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানোর নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এই মাসগুলোকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস বলা হয়।...
spot_img