Wednesday, August 12, 2026
28.8 C
Dhaka

মানবাকৃতির রোবটে বিনিয়োগ বাড়াচ্ছে চীন

চীনের মানবাকৃতির একটি রোবট টানা তিন দিনে ১০০ কিলোমিটারের বেশি হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই কৃতিত্বের মাধ্যমে প্রথমবারের মতো কোনো মানবাকৃতির রোবট এত দীর্ঘ পথ একটানা হেঁটে পাড়ি দেওয়ার স্বীকৃতি পেল।

১৬৯ সেন্টিমিটার উচ্চতার অ্যাজিবট এ২ নামের রোবটটি সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলের সুঝো শহর থেকে যাত্রা শুরু করে। মহাসড়ক ও শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায় পৌঁছায় রোবটটি, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সাংহাইভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিবট জানিয়েছে, দুই পায়ে হাঁটা এই রোবটটি পুরো যাত্রাজুড়ে ট্রাফিক নিয়ম মেনে বিভিন্ন ধরনের ভূ-পৃষ্ঠে চলাচল করেছে। একটানা ১০৬ দশমিক ২৮ কিলোমিটার পথ অতিক্রম করার এই অর্জনকে গিনেস কর্তৃপক্ষ নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অ্যাজিবটের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রূপালি-কালো রঙের এ২ রোবট সাইকেল আরোহী ও স্কুটারের পাশ দিয়ে রাস্তায় হাঁটছে। পরে গতি বাড়িয়ে সাংহাইয়ের স্কাইলাইনের সামনে বান্ড এলাকায় তাকে হাঁটতে দেখা যায়, যেখানে সাধারণ পথচারীরাও উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবটে বড় অঙ্কের বিনিয়োগ করছে। বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে এক বিলিয়নেরও বেশি মানবাকৃতির রোবট ব্যবহৃত হতে পারে।

বৈশ্বিক রোবোটিক্স শিল্পে নেতৃত্বের লক্ষ্য নিয়ে চীনা সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে মানবাকৃতির রোবট উন্নয়নে সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছে। এর অংশ হিসেবে বেইজিং গত আগস্টে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস আয়োজন করে, যেখানে ৫ শতাধিক অ্যাথলেট বাস্কেটবলসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেয়।

অ্যাজিবট জানিয়েছে, এ২ রোবটটি মূলত গ্রাহক সেবা খাতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে চ্যাট ফাংশন রয়েছে এবং ঠোঁট নাড়ানোর সক্ষমতাও যুক্ত করা হয়েছে, যাতে মানুষের সঙ্গে যোগাযোগ আরও স্বাভাবিকভাবে করা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img