Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ইরানের পাহলভিকে ‘ভালো মানুষ’ বললেও সাক্ষাৎ নাকচ করলেন ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে দেশটির নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রেজা পাহলভিকে ‘ভালো মানুষ’ হিসেবে উল্লেখ করলেও বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে বৈঠক করাকে ‘যৌক্তিক নয়’ বলে মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়—ইরানে সরকার পরিবর্তন বা শাসনব্যবস্থায় কোনো রদবদল হলেও ওয়াশিংটন এখনই পাহলভিকে দেশটির সম্ভাব্য নেতৃত্ব হিসেবে সমর্থন দিতে প্রস্তুত নয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আমাদের উচিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং দেখা—কে সামনে এসে নেতৃত্ব দেন।” বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র। তিনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত এবং এর আগে ইরানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই প্রস্তাবের প্রতি হোয়াইট হাউসের অনাগ্রহই প্রতিফলিত হয়েছে।

এদিকে মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক সংকটের জেরে গত মাস থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকার ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে ইরানি কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা বা প্রাণহানি ঘটানো হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। ট্রাম্পের ভাষায়, “যদি তারা মানুষ হত্যা শুরু করে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ আঘাত হানব।”

অন্যদিকে রেজা পাহলভি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় নেতাদের নীরবতা ভেঙে ইরানের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।

বর্তমানে ইরান বহুমুখী সংকটে রয়েছে। একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ, পানির তীব্র সংকট ও অর্থনৈতিক দুরবস্থা, অন্যদিকে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন, হিজবুল্লাহর দুর্বল অবস্থান এবং ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের ঘটনায় তেহরান তার আঞ্চলিক মিত্রদের হারিয়ে কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তবে এসব চাপের মুখেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে বলেছেন, শত্রুদের তিনি হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন।

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img