Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

আহত দুই কর্মচারী উদ্ধার, স্বর্ণ ব্যবসায়ীর মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন

নারায়ণগঞ্জে একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে ‘র‍্যাব’ পরিচয় দেখিয়ে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা গামছা দিয়ে দুজনের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। আহত দুই কর্মচারী হলেন নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)। তারা শহরের কালির বাজার স্বর্ণপট্টির মনিরুল ইসলামের মালিকানাধীন ‘হাজী জুয়েলারি’র কর্মচারী।

পুলিশ আরও জানায়, বুধবার সকালে স্বর্ণ বিক্রির জন্য মনিরুল ইসলাম তার দুই কর্মচারীকে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয়ে পাঠান। সেখানে স্বর্ণ বিক্রি করে তারা নগদ ৮০ লাখ টাকা নিয়ে দুপুরে নারায়ণগঞ্জ ফেরার পথে ঢাকার গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি বাসে ওঠেন।

বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস চলন্ত বাসটির গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নামা কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে গামছা দিয়ে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ জানান, পথচারীরা আহত দুই কর্মচারীকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের শিকাররা র‌্যাব পরিচয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন।

পুলিশের অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশ ছায়াতদন্ত করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলামকে ঘটনাস্থলের আওতাধীন রাজধানীর যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে। তিনি সেখানে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলার রেকর্ড হওয়ার পর থানা পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...
spot_img

আরও পড়ুন

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে বই হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ নান্দনিক উপাদান। ঘরের সৌন্দর্য বাড়ানো,...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতের সময় নির্ধারণে শরিয়ত প্রত্যক্ষ দর্শনকে ভিত্তি করেছে। রোজার ক্ষেত্রে সাহরি ও ইফতারের সময়...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। পর্যটকরা এখন আর শুধু প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের মতো পরিচিত শহরে সীমাবদ্ধ থাকছেন...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’...
spot_img