Tuesday, March 31, 2026
26 C
Dhaka

৬ মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি!

বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার যে এই মুহূর্তে দুরন্ত গতিতে এগোচ্ছে, তা স্পষ্ট। ২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের মাধ্যমে কার্যত ঝড় তুলেছিলেন তিনি।

আট থেকে আশি—সব বয়সের দর্শকই মুগ্ধ হয়েছেন সেই নাচে। ২০২৬ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তাকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, শুধু আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের প্রেক্ষাপটে সাম্প্রতিক একটি পারফরম্যান্স ঘিরে প্রশ্ন উঠেছে, যে পারিশ্রমিক তিনি নিয়েছেন তা কতটা যুক্তিযুক্ত। খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না। পারফরম্যান্সের দৈর্ঘ্য ছিল মাত্র ছয় মিনিট। সেই ছয় মিনিটের নাচ ও শরীরী আবহভঙ্গি দেখতেই বিপুল অর্থ খরচ করে অনুষ্ঠানে হাজির হন অসংখ্য ভক্ত।

বলিউড সূত্রের দাবি, ওই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্য তামান্না নেন ৬ কোটি রুপি। অর্থাৎ, মিনিট প্রতি পারফরম্যান্সের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! খবর প্রকাশ্যে আসতেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল।

অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে একটি পূর্ণাঙ্গ সিনেমার জন্য মুখ্য নায়িকার পারিশ্রমিক সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপি, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য এই অঙ্ক কি যুক্তিসঙ্গত? অন্যদিকে, অনেকের মতে, বর্তমান সময়ে তার জনপ্রিয়তা ও চাহিদার ভিত্তিতেই এই পারিশ্রমিক প্রাসঙ্গিক।

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পর তামান্না পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন। সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মতো লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক কতটা বাস্তবসম্মত—এ নিয়েই বিতর্ক চলছে।

বর্তমানে ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে আলোচনা তুঙ্গে, আয়োজকদেরও মাথায় হাত। জনপ্রিয়তা ও পারিশ্রমিকের ভারসাম্য কোথায় দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

ইতিহাসের সাক্ষী খুলনার মসজিদকুড় মসজিদ

খুলনার কয়রায় কপোতাক্ষ নদীর পূর্ব তীরে অবস্থিত ‘মসজিদকুড় মসজিদ’...

মহাকাশ অভিযানে নতুন অধ্যায় শুরু করছে নাসা

পাঁচ দশকের বেশি সময় পর আবারও মানুষকে চাঁদের পথে...

নতুন শিক্ষাবর্ষে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া উচিত

নতুন শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।...

দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

আইসক্রিম ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার। তবে অনেকেই...

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই...

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...
spot_img

আরও পড়ুন

ইতিহাসের সাক্ষী খুলনার মসজিদকুড় মসজিদ

খুলনার কয়রায় কপোতাক্ষ নদীর পূর্ব তীরে অবস্থিত ‘মসজিদকুড় মসজিদ’ দক্ষিণ বাংলার প্রাচীন ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পঞ্চদশ শতকে হজরত খানজাহান আলীর নেতৃত্বে ইসলাম...

মহাকাশ অভিযানে নতুন অধ্যায় শুরু করছে নাসা

পাঁচ দশকের বেশি সময় পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠানোর প্রস্তুতি নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বহুল আলোচিত আর্টেমিস-২ মিশনের জন্য নির্বাচিত চার...

নতুন শিক্ষাবর্ষে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন হওয়া উচিত

নতুন শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের জন্য এটি কেবল পাঠ্যজ্ঞান অর্জনের সময় নয়, বরং ইলম, আমল ও...

দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

আইসক্রিম ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার। তবে অনেকেই দুধে থাকা ল্যাক্টোজ সহ্য করতে পারেন না, যাকে ল্যাক্টোজ ইনটলারেন্স বলা হয়। এ কারণে অনেককে...
spot_img