Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

রাজনীতিতে যাওয়ার আগে শেষবার পর্দায় থালাপতি বিজয়

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জননায়গন’-এর ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই বিজয়ের শেষ চলচ্চিত্র বলে জানা গেছে।

আগামী ৯ জানুয়ারি মুক্তির আগে সোমবার (৫ জানুয়ারি) প্রকাশ পায় সিনেমাটির ট্রেলার। এইচ বিনোথ পরিচালিত ছবিটিতে বিজয়কে দেখা গেছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার চরিত্রে। দুই মিনিটেরও বেশি দৈর্ঘ্যের ট্রেলারে পারিবারিক আবেগ, সামাজিক দায়বদ্ধতা এবং অ্যাকশন—সবকিছুরই ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ট্রেলারের এক পর্যায়ে দেখা যায়, বিজয়ের চরিত্রটি স্ত্রীকে নিয়ে এক শিশুকে বড় করছেন। একসময় সেই কন্যাশিশু বিস্ময় নিয়ে প্রশ্ন করে, ‘আপনি একাই পুরো ব্যাটালিয়নকে হারিয়েছেন—আপনি কি সুপারম্যান?’ উত্তরে বিজয় বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মানুষ বলে আমি যা করি তা সুপার।’

বিজয়ের চরিত্রের স্বপ্ন, তার মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক। তবে মেয়েটির মনে থাকা এক গভীর ভয় ধীরে ধীরে ‘অপারেশন ওএম’ নামে একটি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়। এই ষড়যন্ত্রের মূল চরিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল।

ট্রেলারে রাজনৈতিক চরিত্রদের প্রতিও তীব্র সমালোচনা করতে দেখা যায় বিজয়কে। এক সংলাপে তিনি বলেন, ‘মানুষের সেবা করার জন্য রাজনীতিতে না এসে, আপনারা নিরীহ জীবন লুটে নিতে ও ধ্বংস করতে প্রবেশ করেন।’

সামাজিক বার্তাবহ ও বিনোদনধর্মী গল্প নির্মাণে পরিচিত পরিচালক এইচ বিনোথের সঙ্গে এই প্রথম কাজ করলেন থালাপতি বিজয়। এই নতুন জুটি সিনেমাপ্রেমী ও ব্যবসায়িক মহলে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

১০০ দিনের বেশি সময় ধরে সিনেমাটির শুটিং হয়েছে। এর মধ্যে ৮৪ দিন সরাসরি শুটিংয়ে অংশ নিয়েছেন বিজয়। ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগডে, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়মণি।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিজয়ের ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘এই বিজয়কেই আমরা দেখতে চাই।’ কেউ আবার তাকে আরও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img