Monday, September 14, 2026
33 C
Dhaka

ফেসবুক লাইভে জীবনের অজানা কষ্টের কথা বললেন গায়িকা

কলকাতার জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ও সাফল্যে ভরা মনে হলেও দীর্ঘদিনের মানসিক চাপ ও পারিবারিক টানাপোড়েনে তিনি ভেঙে পড়েছিলেন। নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্তের কথাও সামনে এনেছেন তিনি নিজেই।

সুরের জাদুতে শ্রোতাদের মন জয় করা দেবলীনার পরিচয় সবসময়ই ছিল হাসিখুশি, প্রাণোচ্ছ্বল এক শিল্পী হিসেবে। মঞ্চের আলোয় গান, আবার সামাজিক মাধ্যমে ঘরোয়া ভ্লগে সহজ-সরল উপস্থিতি—সব মিলিয়ে তাঁর জীবন যেন সুখ আর সাফল্যের প্রতিচ্ছবি। কিন্তু সেই ধারণায় ছেদ টেনে তিনি প্রকাশ্যে জানান, নীরবে তিলে তিলে ভেঙে পড়ছিলেন তিনি।

২০২৪ সালে পেশায় একজন পাইলটের সঙ্গে বিয়ে হয় দেবলীনার। বাইরে থেকে সম্পর্কটি রূপকথার মতো মনে হলেও বাস্তবে তা তাঁর জীবনে গভীর মানসিক সংকট তৈরি করে। ফেসবুক লাইভে এসে নিজের দুঃখ, ক্ষোভ ও অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি। দেবলীনার ভাষ্য অনুযায়ী, স্বামীর পরিবারের চাপেই ধীরে ধীরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

লাইভে তিনি জানান, একসময় তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি করা হয় যেখানে সংসার আর নিজের মায়ের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর গানের ক্যারিয়ার নিয়েও শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপত্তি তোলা হয় বলে অভিযোগ করেন তিনি। এই দীর্ঘদিনের টানাপোড়েন ও মানসিক চাপই শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নেয়।

ফেসবুক লাইভে দেবলীনা প্রশ্ন তোলেন, ‘মেয়ে আর ছেলের মধ্যে এত পার্থক্য কেন? একটা ছেলেকে সংসার আর পেশার মধ্যে কেন একটা বেছে নিতে বলা হয় না? মেয়েদের ক্ষেত্রেই কেন এটা হয়? মেয়ের বিয়ে হয়ে গেছে বলে মা-বাবার প্রতি দায়িত্ব শেষ? আমার মাকে নিয়ে অনেকের অনেক সমস্যা। সেটা আমার মা-ও জানে। প্রথম সমস্যা হচ্ছে, আমার মা নাকি দেখতে ভালো না। দ্বিতীয় হলো, মা নাকি পড়াশোনা জানেন না। তৃতীয়ত, আমার মা নাকি যা বলে, মুখের ওপর বলে। এটা নিয়ে কাছের লোক, দূরের লোক সবারই সমস্যা। এবার সমস্যা হলো, আমার মাকে তাদের পোষায় না বলে আমি মাকে ছেড়ে দেব? মা জাহান্নামে যাক, আমায় মাকে ছেড়ে দিতে হবে!’

তিনি আরও বলেন, যে মা তাঁকে জীবনে সফল হওয়ার পথে দাঁড় করিয়েছেন, তাঁকে ত্যাগ করার কথা তিনি কোনোভাবেই ভাবতে পারেন না। দুই পরিবারকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান দেবলীনা।

লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভালো নেই। এই কথাটা বলতে বুকে অনেক সাহস লাগে। আজ বললাম। আমি সারাক্ষণ ভালো থাকার নাটক করি। কিন্তু আমি খুশি নেই। শুধু ভান করি। জীবনের ভালো জিনিসগুলোই সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু এবার আমি হাঁপিয়ে গিয়েছি। একটা সীমা থাকে। সেই সীমা পার হয়ে গেছে। সব কিছুর একটা শেষ আছে। ইতি টানা দরকার।’

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img