Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

ফরিদপুরে ২৪ প্রার্থী পেলেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে জেলার ৪টি আসনে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ১৪ প্রার্থীর মধ্যে ৯ জনই স্বতন্ত্র। বিশেষ করে ফরিদপুর-১ আসনে ৭ জন স্বতন্ত্র প্রার্থী এবং একজন দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গতকাল রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে দাখিল করা ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষণাপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. ইলিয়াস মোল্লা, জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাছের, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ শরাফাত হোসাইন। এ আসনে মাইনরিটি জনতা পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বিএনপির বিদ্রোহীসহ মোট ৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে ১ জানুয়ারি যাচাই শেষে দাখিল করা ৭ জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির শামা ওবায়েদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী, গণ অধিকার পরিষদের ফারুক ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদীন বকুল মিয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. নাজমুল হাসান এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান।

ফরিদপুর-৩ (সদর) আসনে ২ জানুয়ারি যাচাই-বাছাইয়ে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনকে বৈধ ঘোষণা করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির নায়াব ইউসুফ আহমেদ, জামায়াতে ইসলামীর মো. আবদুত তাওয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম ছরোয়ার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. রফিকুজ্জামান মিয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের আরিফা আক্তার বেবী। একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে পাঁচজনকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. সরোয়ার হোসাইন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার এবং জাতীয় পার্টির রায়হান জামিল।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনী কাগজপত্র দাখিল করার পর বিধি অনুযায়ী যাচাই শেষে যোগ্য প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি সংসদীয় আসনে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ২৯ ডিসেম্বর দাখিল করেন ৩৮ জন। যাচাই-বাছাই শেষে শেষ পর্যন্ত ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।

ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, মোট ৬৫৭টি ভোটকেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭৬টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১১ জন এবং নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ৪ জন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের...

এক দেহে দুই ডিএনএ, আইনি জটিলতায় বিপাকে মা

বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে ডিএনএকে দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভুল প্রমাণ হিসেবে...

ধ্বংসের মাঝে পুনর্জাগরণের প্রতীক হিসেবে ‘আলো’

ঢাকার কারওয়ান বাজারে হামলার শিকার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে...

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ পদ্ধতি

আসন্ন ঈদুল ফিতরের জন্য ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির উদ্দেশ্যে...

দলের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে নতুন দায়িত্ব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোকবার্তা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী...

৯ এপ্রিল উপনির্বাচন, স্থগিত ফ্যামিলি কার্ড কর্মসূচি

বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী...

যে তিন কারণে বেড়েছে মশার উপদ্রব

শীতের বিদায় ও বসন্তের আগমনের সময় দেশে প্রকৃতিতে পরিবর্তনের...

চার দিনে শতাধিক ফ্লাইট বাতিলে ভোগান্তি যাত্রীদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় চার...

৪৬৬ নতুন জাল সনদ শনাক্ত, ব্যবস্থা প্রক্রিয়াধীন

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ...

ধানমন্ডিতে মুখর হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা...

কুয়াশার চাদরে ঢেকে নৌপথ, বন্ধ ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে...

খুব অস্বাস্থ্যকর বাতাসে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে

বিশ্বের ১২১টি দেশের শহরগুলোর মধ্যে বায়ুদূষণের দিক থেকে মঙ্গলবার...

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার দুর্গম...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের শীর্ষ কূটনীতিকেরা টেলিফোনে কথা বলেছেন। সোমবার বিকেলে আলাদাভাবে এসব ফোনালাপ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী,...

এক দেহে দুই ডিএনএ, আইনি জটিলতায় বিপাকে মা

বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে ডিএনএকে দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভুল প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। অপরাধ তদন্ত থেকে শুরু করে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ধারণ—সব ক্ষেত্রেই ডিএনএ পরীক্ষাকে...

ধ্বংসের মাঝে পুনর্জাগরণের প্রতীক হিসেবে ‘আলো’

ঢাকার কারওয়ান বাজারে হামলার শিকার প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে দর্শনার্থীরা দেখতে পান পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, টেবিল,...

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ পদ্ধতি

আসন্ন ঈদুল ফিতরের জন্য ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে আজ (মঙ্গলবার) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবারও যাত্রীরা ঘরে বসেই কম্পিউটার...
spot_img