Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথা ও বক্তব্যে কখনো কটূক্তি কিংবা কর্কশ ভাষার প্রকাশ ঘটেনি বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। তিনি বলেন, খালেদা জিয়ার আচরণে এ দেশের সাধারণ মানুষ ও আলেম সমাজ কখনো ব্যথিত হননি। তিনি ছিলেন আপসহীন দেশপ্রেমিক নেত্রী এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভাইস-চ্যান্সেলর।

ড. শামছুল আলম বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে মরহুমা বেগম খালেদা জিয়া জাতিকে সঠিক ও দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। শত নির্যাতন ও জুলুমের শিকার হয়েও তিনি কখনো দেশ ত্যাগ করেননি এবং অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আলেম-ওলামাদের স্বার্থে তিনি কখনো আঘাত করেননি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই মাদরাসা শিক্ষার ফাজিল ও কামিল পর্যায়কে যথাক্রমে ডিগ্রি ও মাস্টার্সের সমমান প্রদান করা হয়। এ সিদ্ধান্ত এ দেশের মাদরাসা শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

ভাইস-চ্যান্সেলর বলেন, আজ বেগম খালেদা জিয়া কোনো একটি দলের নেত্রী নন; বরং সারা দেশের আপামর জনগণের নেত্রীতে পরিণত হয়েছেন। তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর প্রমাণ। ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আদর্শ ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। সভায় আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি ও উপ-পরিচালক মো. জিয়াউর রহমান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নওগাঁ জেলা বার সমিতিতে বিএনপি প্যানেলের দাপট

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয়...

চার ঘণ্টা বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে...

কেন আমরা স্বপ্ন ভুলে যাই

ঘুমের ভেতর স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতা। অনেক সময়...

শপথের চিঠি ও গণভোট অধ্যাদেশ নিয়ে হাইকোর্টে প্রশ্ন

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর...

ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির সম্ভাবনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি ছুটি আরও বাড়ানো...

পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে বদলায় চাঁদের রং

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়।...

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম...

নিরপরাধ মানুষকে হয়রানি না করার বার্তা আইজিপি থেকে

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

কোস্টগার্ডের কার্যক্রমে প্রধানমন্ত্রীর সন্তোষ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ কোস্টগার্ডকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ...

সাড়ে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম আলোর মানবিক উদ্যোগ

প্রথম আলো আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে দুটি মাদ্রাসার এতিম...

এয়ারফিল্ড বন্ধে আন্তর্জাতিক রুটে প্রভাব

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ...

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া প্রচারণা

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার...

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...
spot_img

আরও পড়ুন

নওগাঁ জেলা বার সমিতিতে বিএনপি প্যানেলের দাপট

নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। জামায়াত–সমর্থিত আইনজীবীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো পদেই...

চার ঘণ্টা বন্ধ দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশা ঘন...

কেন আমরা স্বপ্ন ভুলে যাই

ঘুমের ভেতর স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক অভিজ্ঞতা। অনেক সময় আমরা স্বপ্ন মনে রাখতে পারি, আবার অনেক সময় জেগে ওঠার পর তা হারিয়ে যায়। স্বপ্ন...

শপথের চিঠি ও গণভোট অধ্যাদেশ নিয়ে হাইকোর্টে প্রশ্ন

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য গত ১৬ ফেব্রুয়ারি জারি করা চিঠি কেন...
spot_img