Monday, April 20, 2026
31 C
Dhaka

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, সাইবার পুলিশের দ্বারস্থ গীতিকার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। প্রযুক্তির সাহায্যে সহজেই ভুয়া ছবি ও দৃশ্য তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কঙ্গনা রানাওয়াতের পর এবার একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউডের প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, চোখে সুরমা, মাথায় টুপি এবং গায়ে গামছা জড়িয়ে মুসলিম বেশে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন জাভেদ আখতার। ছবিটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও বিস্ময়।

অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, মুসলিম ধর্ম নিয়ে বিভিন্ন সময় করা মন্তব্য ও বিতর্কের পর হঠাৎ করে কেন এমন সাজে ধরা দিলেন তিনি। বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে খুব দ্রুতই বিষয়টি পরিষ্কার হয় যে, ছবিটি সম্পূর্ণ ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা এই ছবির সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ভাইরাল হওয়া এই ছবিকে ‘আবর্জনা’ বলে কড়া ভাষায় নিন্দা জানান জাভেদ আখতার।

শনিবার (৬ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে জাভেদ আখতার লেখেন, “সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া ছবি ছড়ানো হয়েছে, যেখানে আমাকে মাথায় টুপি পরে আল্লাহর শরণাপন্ন হতে দেখা যাচ্ছে। যারা এই ছবিটি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করছি।”

তিনি আরও জানান, এ বিষয়ে ইতিমধ্যেই সাইবার পুলিশের কাছে প্রয়োজনীয় সব তথ্য ও রিপোর্ট জমা দেওয়া হয়েছে। কারা এই ভুয়া ছবির পেছনে রয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই আল্লাহ ও ঈশ্বর নিয়ে করা একটি মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন জাভেদ আখতার। তিনি বলেছিলেন, “গাজায়ও তো সর্বশক্তিমান ঈশ্বর আছেন। তাহলে কেন সেখানে শিশুদের ছিন্নভিন্ন দেহ রাস্তায় পড়ে থাকে? তিনি যদি দেখেন, তবে কিছু করছেন না কেন?”—এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img