Wednesday, September 30, 2026
33 C
Dhaka

কর্নার কিকে অনিশ্চয়তা, বাড়তি চাপে মার্তিনেজ

চেলসি ও আর্সেনালের বিপক্ষে টানা দুই ম্যাচে ধারাবাহিক ভুলের পর আধুনিক গোলকিপিংয়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কর্নার কিক থেকে বল সামলাতে অনিশ্চয়তার কারণে দুই ম্যাচেই শুরুতেই গোল হজম করে তার দল, যা নিয়ে এখন বাড়তি অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বিশ্বকাপজয়ী এই গোলকিপার।

কোচিং স্টাফদের তত্ত্বাবধানে মার্তিনেজ আলাদাভাবে কাজ করছেন হাই বল ও সেট-পিস পরিস্থিতি সামলানো নিয়ে। চেলসির মাঠে পিছিয়ে পড়েও জয় পেলেও, আর্সেনালের কাছে ৪-১ ব্যবধানে হেরে উনাই এমেরির দল পয়েন্ট তালিকায় ছয় পয়েন্ট পিছিয়ে পড়ে।

ভিলা কোচ উনাই এমেরির মতে, আধুনিক ফুটবলে গোলকিপাররা আগের মতো রেফারিদের কাছ থেকে সুরক্ষা পাচ্ছেন না। এ প্রসঙ্গে রসিকতার ছলে তিনি বলেন, ‘ভবিষ্যতে হয়তো আমাদের ২.২০ মিটার (৭ ফুট ২ ইঞ্চি) লম্বা গোলকিপার লাগবে। সম্ভব হলে বক্সিং গ্লাভসও পরতে হতে পারে।’

গোলকিপিংয়ের পরিবর্তিত চ্যালেঞ্জ নিয়ে এমেরি আরও বলেন, ‘মার্টিনেজ গোলকিপার কোচের সঙ্গে কাজ করছে, কারণ ফুটবল বদলাচ্ছে। কর্নার বা লং থ্রোতে প্রতিপক্ষ গোলকিপারকে ধাক্কা দিচ্ছে, ব্লক করছে, কিন্তু বেশির ভাগ সময়ই রেফারিরা ফাউল দিচ্ছেন না। এতে গোলকিপারদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে।’

সেট-পিসে রক্ষণের ঘাটতি স্বীকার করে আত্মসমালোচনাও করেন ভিলা কোচ। তিনি বলেন, ‘দুই-তিনজন খেলোয়াড় মিলে কিপারকে আটকে দেয়। এটা এখন প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে। আমরাও চাইলে এমন কৌশল ব্যবহার করতে পারি, তবে সবার আগে আমাদের এসব পরিস্থিতিতে আরো ভালোভাবে মানিয়ে নিতে হবে।’

শেষ দুই ম্যাচে মার্তিনেজের এই দুর্বলতা প্রতিপক্ষ কোচদের নজর এড়ায়নি। শনিবার ভিলা পার্কে নটিংহাম ফরেস্টকে নিয়ে আসছেন শেন ডায়েচ। সেট-পিস রক্ষণ ও গোলকিপিংয়ের এই চ্যালেঞ্জ অ্যাস্টন ভিলা কীভাবে সামলায়, সেদিকেই এখন তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img