Wednesday, February 25, 2026
23.4 C
Dhaka

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব বিস্তারকারী এই নেত্রীর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছে বৈশ্বিক সংবাদমাধ্যমগুলো।

রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার তিনি মারা যান। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কয়েক দশক ধরে দেশের রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়া লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুকে ও হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আল জাজিরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন শিরোনামে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর দল বিএনপি এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। দলটির বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল জাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

সিএনএন শিরোনাম করেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং হাসিনার চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার ৮০ বছর বয়সে মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক প্রজন্মজুড়ে গভীর প্রভাব ফেলেছেন। শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব দেশের রাজনীতিকে দীর্ঘদিন দুই ধারায় বিভক্ত করে রেখেছিল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হতে হয়। তবে তিনি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ দুর্নীতির মামলায় খালাস দেন, ফলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার আইনি সুযোগ তৈরি হয়েছিল।

বিএনপির বিবৃতির বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২০ সালে অসুস্থতার কারণে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার পরিবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তৎকালীন সরকারের কাছে অন্তত ১৮ বার আবেদন করেছিল। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন সেই আবেদনগুলো প্রত্যাখ্যান করে।

ভারতের এনডিটিভি জানিয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এনডিটিভি শিরোনাম করেছে, দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি অ্যাডভান্সড লিভার সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তাঁর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে সমস্যা এবং হৃদ্‌রোগজনিত জটিলতাও ছিল।

টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। খালিজ টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছে।

সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খালেদা জিয়ার মৃত্যুকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা, সিএনএন, এএফপি, এনডিটিভি, টিআরটি ওয়ার্ল্ড, খালিজ টাইমস

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রশ্ন পুলিশের ভূমিকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে হামলা,...

জুনিয়র বৃত্তির ফল বুধবার প্রকাশ, যেভাবে জানা যাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা...

এলায়েট মিলস এলাকায় তেলবাহী ট্রাক আটকে ডাকাতির চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেলভর্তি একটি ট্রাক লুটের চেষ্টার ঘটনায়...

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচগুলো কবে ও কোথায়

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি...

লেবানন থেকে হঠাৎ দূতাবাস কর্মীদের কেন সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

লেবাননে হঠাৎ করে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশটির রাজধানী...

‘নগদ’-এ নজর ব্যারিস্টার আরমানের

‘নগদ’-এ কেন নজরে ব্যারিস্টার আরমান? ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা...

বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

মাদ্রাসা শিক্ষা অধিদফতর রোববার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি মাদ্রাসায় শূন্য...

ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ড সেমিফাইনালে, পাকিস্তানের আশা ঝুলে রইল

শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ...

জবানের সংযম: রোজার মূল ঢাল

রমজান মাসে সিয়াম শুধু পেটের সংযম নয়, এটি আল্লাহপ্রদত্ত...

জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা...

এবার অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র চান অর্থনীতিবিদরা

হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের...

ভারতে নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালো হিন্দু সহপাঠীরা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত দেখা গেল ভারতের উত্তর প্রদেশের...

পর্যটন প্রতীক ‘লাভার্স আর্চ’-এর পতন

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও...

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...
spot_img

আরও পড়ুন

গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রশ্ন পুলিশের ভূমিকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।...

জুনিয়র বৃত্তির ফল বুধবার প্রকাশ, যেভাবে জানা যাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। বেলা ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফল হস্তান্তর...

এলায়েট মিলস এলাকায় তেলবাহী ট্রাক আটকে ডাকাতির চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেলভর্তি একটি ট্রাক লুটের চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া তেলের ড্রামসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি...

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচগুলো কবে ও কোথায়

আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ‘এ’ গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাকবে অস্ট্রেলিয়া,...
spot_img