Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং উদ্যোক্তাদের নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬)। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এবার মেলায় অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ, ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শনার্থীরা অনলাইনে টিকিট কেটে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করতে পারবেন। যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড শাটল বাসের পাশাপাশি স্বল্পমূল্যে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত হয়েছে।

মেলায় থাকছে বিশেষ ‘Export Enclave’, পাশাপাশি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে নির্মিত ‘বাংলাদেশ স্কয়ার’। উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় খাতভিত্তিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পরিবারবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক মেলায় থাকছে ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের জন্য দুটি শিশু পার্ক, উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। নারী উদ্যোক্তা, প্রতিবন্ধী ও হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল রাখা হয়েছে।

পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ; বিকল্প হিসেবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

পূর্বাচলে অনুষ্ঠিত মেলায় এবার ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শিত হবে বস্ত্র, মেশিনারি, ফার্নিচার, ইলেকট্রনিক্স, পাটজাত পণ্য, চামড়া ও জুতা, কসমেটিক্স, হোম ডেকর, খেলনা, স্টেশনারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পসহ নানা পণ্য।

দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ২০০টির বেশি শাটল বাস চলবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা থেকে ১৩০ টাকার মধ্যে। মেলা চলবে সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত, সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত।

টিকিট মূল্য: প্রাপ্তবয়স্ক ৫০ টাকা, শিশু (১২ বছরের নিচে) ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, এপিবিএন ও গোয়েন্দা সংস্থা; সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং ফায়ার সার্ভিস সার্বক্ষণিক থাকবে। স্বাস্থ্যসেবার জন্য থাকবে ফ্রি প্রাথমিক চিকিৎসা, মানসম্মত খাবারের জন্য প্রিমিয়ার রেস্টুরেন্ট ও ৫০০ আসনের ক্যাফেটেরিয়া। পরিচ্ছন্নতা বজায় রাখতে দুই শতাধিক কর্মী দায়িত্ব পালন করবেন। মোট ৫০০ গাড়ির জন্য দ্বিতল পার্কিংসহ ৩টি বড় পার্কিং এলাকা প্রস্তুত থাকবে।

১৯৯৫ সাল থেকে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারও দেশীয় পণ্যের প্রসার, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...
spot_img

আরও পড়ুন

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...
spot_img