Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

ইউক্রেন শান্তি না চাইলে রাশিয়া বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধান করতে না চায়, তবে মস্কো বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

এর আগে, ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্ধারিত বৈঠকের আগে রাশিয়া বড় ধরনের হামলা চালায়। এ বিষয়ে জেলেনস্কি বলেন, “কিয়েভ ও আশেপাশের এলাকায় মস্কোর ভয়াবহ বিমান হামলা প্রমাণ করে যে রাশিয়ার প্রেসিডেন্ট একজন ‘যুদ্ধপ্রিয় মানুষ’।

পুতিনের মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউজকে প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

টেলিগ্রাম অ্যাপে ক্রেমলিন জানিয়েছে, এক সরেজমিন পরিদর্শনের সময় রাশিয়ার কমান্ডাররা পুতিনকে জানিয়েছেন যে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মিরনোহ্রাদ, রোদিনিস্কে, আর্তেমিভকা এবং জাপোরিঝিয়ার হুলিয়াইপোল ও স্টেপনোহির্স্ক শহর দখল করেছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী মিরনোহ্রাদ ও হুলিয়াইপোলের ক্ষেত্রে রাশিয়ার দাবিকে ‘মিথ্যা বিবৃতি’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, উভয় স্থানের পরিস্থিতি এখনো ‘কঠিন’ তবে ইউক্রেনীয় সেনারা ‘প্রতিরক্ষামূলক অভিযান’ চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, হুলিয়াইপোলে দুই পক্ষের মধ্যে ‘তীব্র লড়াই’ অব্যাহত রয়েছে।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে আসা দাবিগুলো যাচাই করা কঠিন। উভয়পক্ষ প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে, তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি দ্রুত পরিবর্তিত হয়। ফলে গণমাধ্যম মূলত স্যাটেলাইট ও জিওলোকেটেড ভিডিও ফুটেজের ওপর নির্ভর করতে বাধ্য, যা অনেক সময় আংশিক বা বিলম্বিত হতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...
spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা যায়। তবে আমের মৌসুমে ক্রেতাদের অন্যতম বড় উদ্বেগ হলো ভেজাল, কৃত্রিমভাবে পাকানো কিংবা অপরিপক্ব আম।...
spot_img