Sunday, February 15, 2026
17 C
Dhaka

গুয়াতেমালায় পাহাড়ি খাদে যাত্রীবাহী বাস পড়ে নিহত অন্তত ১৫

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। শনিবার (৬ ডিসেম্বর) এ দুর্ঘটনার ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। আহতদের উদ্ধার করে ঘটনাস্থলের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি সোলোলা বিভাগের ইন্টার-আমেরিকান হাইওয়ের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার এলাকার মধ্যে ঘটে। এলাকাটি ঘন কুয়াশার জন্য পরিচিত, যা প্রায়ই চালকদের দৃষ্টিসীমা কমিয়ে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারাতে পারেন।

শনিবার ভোরে দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসটির ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, গভীর খাদে পড়ে থাকা বাসটির চারপাশে দমকলকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের সদস্যরাও অংশ নেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: গুয়াতেমালার দমকল বিভাগ
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...

ঘরের টাইলস ঝকঝকে রাখার উপায়

বর্তমান সময়ে ঘর সাজাতে টাইলসের ব্যবহার ক্রমেই বাড়ছে। রোববার...

অক্সিটোসিন কীভাবে সামাজিক বন্ধন শক্তিশালী করে

আজ বিশ্ব ভালোবাসা দিবস।মানুষের আবেগ, সম্পর্ক ও মানসিক বন্ধনের...

আল্লাহর ওপর ভরসার গুরুত্ব

মুমিনের জীবনে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ...

ফাগুনে কেন বাড়ে প্রেমের অনুভূতি

ফাগুনের নরম হাওয়া গালে লাগলেই চারপাশের প্রকৃতি যেমন বদলে...

চাঁদপুর-৪ থেকে স্বতন্ত্র এমপি আবদুল হান্নান শপথ স্থগিত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র নির্বাচনে জয়...

নাটোরে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত

নাটোরের তিনটি উপজেলায় পৃথকভাবে নির্বাচনী–পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন।...

অ্যান্টার্কটিকায় কেন সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণ

১৭ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার বরফশুভ্র প্রান্তরে ঘটতে যাচ্ছে এক বিরল...

নির্বাচনের পর সহিংসতা: কোন খবর ভুয়া

শান্তিপূর্ণ ভোটের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।...

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...
spot_img

আরও পড়ুন

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন। আমি ঢাকা থেকে যাওয়ার পথে প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে দুই-তিন দিন অবস্থান করি এবং তারপর ঢাকায়...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে এলোমেলো জিনিসপত্র ও বিছানার অগোছালো অবস্থার কারণে তা ভেঙে যায়। ব্যাচেলর বা যারা একা থাকেন,...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪ উৎক্ষেপণ করে মহাকাশ অভিযানে নতুন দিক উন্মোচন করেছে। অ্যারিয়ান ৬৪ হলো অ্যারিয়ান ৬ সিরিজের সর্বশেষ...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে ইসলামে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যে বিষয়ে...
spot_img