Sunday, April 5, 2026
28 C
Dhaka

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক কলহে রক্তাক্ত ঘটনা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকের টাকা না দেওয়ায় দেবরের কুপে ভাবি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম রেহেনা বেগম (৩৩)। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হুলাইল গ্রামের বারেক শেখের ছেলে শিপন শেখ (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার দুপুরে তিনি বড় ভাইয়ের স্ত্রী রেহেনা বেগমের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। রেহেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠা শিপন শেখ ঘরে থাকা দেশীয় অস্ত্র ‘দা’ দিয়ে রেহেনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিপন শেখকে গ্রেপ্তার করে। তবে ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শিপন শেখ এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। এর আগেও তিনি একই পরিবারের আরেক সদস্যকে কুপিয়ে আহত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মালিক না মিললে অবৈধ সম্পদ থেকে দায়মুক্তির উপায় কী

অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। তবে...

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ...

ফটিকছড়িতে ডোবায় ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...

সদর হাসপাতালে বাড়ছে হামের লক্ষণযুক্ত শিশুর সংখ্যা

লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও...

হামলার প্রতিবাদে আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকেরা

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন...

কাশিয়ানীতে আত্মহত্যার ঘটনায় স্বামী কারাগারে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে মায়ের আত্মহত্যার ঘটনার...

বরিশালে আওয়ামী লীগ নেতার হামলায় আহত ৪

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ...

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্যের মৃত্যু

মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম...

পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে...

পাসওয়ার্ডের বিকল্প হতে পারে ভাইটাল আইডি

ডিজিটাল যুগে অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করা দৈনন্দিন জীবনের...

রাজশাহীতে হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর...

তেহরান থেকে ঢাকায়: ২১ দিনের অনিশ্চয়তা পেরিয়ে ফেরার গল্প

ইরানে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ২১ মার্চ রাতে একটি...
spot_img

আরও পড়ুন

মালিক না মিললে অবৈধ সম্পদ থেকে দায়মুক্তির উপায় কী

অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। তবে কেউ যদি অনুতপ্ত হয়ে সেই ভুল থেকে ফিরে আসতে চান, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে...

শিশুস্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছিল আগের সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হাম–রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়নের কথা থাকলেও বিগত সরকার এ বিষয়ে অবহেলা করেছে। তিনি বলেন,...

থানায় হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, অভিযান অব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় করা মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত...

দালালের ফাঁদে পড়ে তরুণের করুণ পরিণতি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। সেই স্বপ্নের বলি হয়েছেন সুনামগঞ্জের শায়েক আহমদ, যিনি গ্রিসে যাওয়ার পথে প্রাণ...
spot_img